1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
আজ থেকে ১১ ব্যাংকে পাওয়া যাবে নতুন টাকা - Janatar Jagoron

আজ থেকে ১১ ব্যাংকে পাওয়া যাবে নতুন টাকা

  • সর্বশেষ আপডেট: সোমবার, ২ জুন, ২০২৫
  • ২৯২ বার পঠিত
নতুন টাকা

ঈদে উপহার দিতে এবার আসছে নতুন ঝকঝকে টাকা!
অনলাইন ডেস্ক

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্বাক্ষরযুক্ত নতুন ধারার ১ হাজার, ৫০ ও ২০ টাকার চকচকে নোট আজ থেকেই বাজারে ঘুরতে শুরু করবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশের ১১টি নির্ধারিত ব্যাংকের মাধ্যমে এই নতুন মুদ্রা গ্রাহকদের হাতে পৌঁছে দেওয়া হবে। নির্দিষ্ট কিছু শাখা থেকে সাধারণ মানুষ চাইলে এই ঝকঝকে নোট সংগ্রহ করতে পারবেন।

যেসব ব্যাংকে নতুন নোট মিলবে সেগুলো হলো— সোনালী, জনতা, অগ্রণী, পূবালী, উত্তরা, রূপালী, ডাচ-বাংলা, ইসলামী, আল-আরাফাহ ইসলামী, ব্র্যাক ও ইস্টার্ন ব্যাংক।

ঈদের আমেজ বাড়াতে রীতিমতো এক ঐতিহ্যে পরিণত হয়েছে এই নতুন নোট ছাড়ার উদ্যোগ। প্রতিবছর ঈদের আগে স্বচ্ছ ও দৃষ্টিনন্দন টাকায় উপহারের লেনদেন যেন আরও প্রাণবন্ত হয়— সেজন্যই কেন্দ্রীয় ব্যাংকের এই পদক্ষেপ।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন গণমাধ্যমকে জানান, কেন্দ্রীয় ব্যাংক সরাসরি জনগণের নয়, বরং বাণিজ্যিক ব্যাংকের সেবাদানকারী। তাই প্রাথমিকভাবে কিছু নির্ধারিত ব্যাংকে সীমিত সংখ্যায় নতুন নোট সরবরাহ করা হয়েছে। সোমবার কিংবা পরদিন থেকেই এই নোট সাধারণ মানুষের হাতে পৌঁছাবে।

প্রথম ধাপে ২০, ৫০ এবং ১০০০ টাকার নতুন নোট ছাড়া হলেও ভবিষ্যতে অন্যান্য মূল্যমানের নোটও পর্যায়ক্রমে ছাপানো ও বাজারে ছাড়ার পরিকল্পনা রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..