শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
আপনার আলমারিতে লুকিয়ে আছে আপনার মনের আয়না—জেনে নিন পোশাক কীভাবে বলে দেয় আপনার অজানা গল্প!
অনলাইন ডেস্ক
আমরা অনেক সময়ই ভাবি, পোশাক কেবল আমাদের বাহ্যিক রুচি বা ট্রেন্ডের প্রতিফলন। কিন্তু সাইকোলজিস্ট ডা. জেনিফার বামগার্টনারের মতে, আপনার পোশাক আসলে আপনার মনের ভাষা। তাঁর লেখা বই “The Psychology of Dress” অনুসারে, আমাদের ওয়ার্ডরোব নীরবে বলে দেয় আমরা আসলে কে।
যেমন ধরুন, আপনি যদি একগাদা পুরোনো পোশাক জমিয়ে রাখেন, তাহলে তা হতে পারে আপনার অতীতের স্মৃতি বা ট্রমার সঙ্গে লুকানো মানসিক সংযোগের চিহ্ন। প্রতি তিনটা জামার মধ্যে অন্তত দুটি ডিক্লাটার করুন—হালকা লাগবে মনও।
সবসময় নিরপেক্ষ বা ‘নিউট্রাল’ রঙের পোশাক পরেন? গয়না বা অ্যাকসেসরিতে নেই আগ্রহ? এটাই ইঙ্গিত দেয় আপনি অন্তর্মুখী। মাঝে মাঝে হালকা প্রিন্ট বা ছোট গয়না ট্রাই করুন—মন খুশি হবে।
ওভারড্রেসিং মানেই কিন্তু সবসময় ফ্যাশন সচেতনতা নয়। হতে পারে আত্মবিশ্বাসের অভাব বা নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা।
বয়সের তুলনায় তরুণদের পোশাক পরছেন কেউ? বুঝে নিন—সে মানসিকভাবে তরুণ। আবার বেশি পরিপক্ব পোশাক মানে মানসিক পরিপক্বতা।
সব সময় ফরমাল লুক মানে আপনি হয়তো কাজ নিয়ে একটু বেশিই সিরিয়াস।
কেউ যদি অনুষ্ঠানে একদম ভিন্ন পোশাক পরে আসেন, সেটা হতে পারে তাঁর প্রথা ভাঙার ইচ্ছার প্রকাশ—নিয়মে নয়, নিজের কমফোর্টে বাঁচেন তিনি।
ব্র্যান্ড, লোগো, দামি ব্যাগ-ঘড়িতে যাঁর আগ্রহ বেশি, তিনি নিজেকে পরিচয় করিয়ে দেন অর্থের ভাষায়, ব্যক্তিত্ব নয়।
আর মায়ের শাড়ি বা বাবার সোয়েটারে যাঁরা স্বস্তি পান, তাঁরা পরিবারকেন্দ্রিক, নিজের চেয়ে প্রিয়জনদের প্রয়োজনকেই অগ্রাধিকার দেন।
মন ভালো করতে চাইলে? হালকা গরম পানি দিয়ে গোসল করুন, পরে নিন একদম উজ্জ্বল রঙের জামা—কমলা, হলুদ বা সবুজ। মন ফুরফুরে হবেই!