1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
চার্ম দিয়ে ব্যাগ নয়, বদলে দিন ফ্যাশন চিন্তা - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

চার্ম দিয়ে ব্যাগ নয়, বদলে দিন ফ্যাশন চিন্তা

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১৫৫ বার পঠিত
চার্ম দিয়ে ব্যাগ নয়

ব্যাগ এখন শুধু বাহন নয়, আপনার স্টাইলের প্রকাশভঙ্গিও
অনলাইন ডেস্ক

ব্যাগ এখন কেবল প্রয়োজনীয় জিনিস বহনের মাধ্যম নয়—এটা আপনার ব্যক্তিত্ব আর ফ্যাশন সেন্সেরও প্রতিচ্ছবি। সেই প্রতিচ্ছবির নতুন সংযোজন হলো ‘ব্যাগ চার্ম’। এই ছোট্ট অলংকারের বদৌলতে আপনার সাধারণ ব্যাগও হয়ে উঠতে পারে নজরকাড়া। কখনো মুক্তার সৌন্দর্য, কখনো বা পুঁতির রঙিন মজা—সবই মিলছে এই এক ফ্যাশন অনুষঙ্গে।

‘জেন বারকিনফাই মাই ব্যাগ’ ট্রেন্ডের দৌলতে এখন টিকটক, ইনস্টাগ্রাম হয়ে উঠেছে রঙিন ব্যাগ চার্মের প্রদর্শনী। এক সময় যেসব আইটেম লুই ভুঁতো বা আরমেসের মতো বিলাসবহুল ব্র্যান্ডেই সীমাবদ্ধ ছিল, তা এখন ঢাকার বুটিক বা স্থানীয় হস্তশিল্পের দোকানেও সহজলভ্য।

বিশ্বের ফ্যাশন রানওয়ে থেকে উঠে এসে আজ পথচলার ব্যাগেও চার্মের জাদু—২০২২ সালে যুক্তরাষ্ট্রের জুয়েলারি ব্র্যান্ড ‘ডোন্ট লেট ডিসকো’র অ্যাশলি হ্যারিস যখন একটি পুরনো আরমেস কেলি ব্যাগে ঝকঝকে গয়না জড়িয়ে দেন, তখনও কেউ ভাবেনি এটা হবে এক দুনিয়া কাঁপানো ট্রেন্ড। সেই ছবি ভাইরাল হওয়ার পরেই শুরু হয় ব্যাগ চার্মের বিশ্বজয়। এরপর ২০২৪ সালের মিউ মিউ, কোচ, বেলানসিয়েগার ঝকমকে রানওয়েতে ফ্যাশনপিপাসুদের মন জয় করে নেয় চার্মের দ্যুতি।

২০২৫ সালে ‘লাবুবু’র আবির্ভাব যেন আগুনে ঘি ঢালার কাজ করেছে। এমন চাহিদা যে, বাজারে এলেই সোল্ড আউট। অনেকে আবার রি-সেল মার্কেটে তিনগুণ দামেও কিনছেন।

বাংলাদেশেও এখন চার্মের দুনিয়া জমে উঠেছে। কাঠের ঘোড়া, জাতীয় পতাকা, শামুক, বাঁশি কিংবা হাতে বানানো পুঁতির মালা—সবই হচ্ছে এই নতুন ফ্যাশন ভাষার মাধ্যম। শুধু সাজ নয়, কাজেও লাগছে এগুলো। কেউ ঝুলাচ্ছেন স্যানিটাইজার, কেউ চশমার খাপ, কেউবা মিনি পার্স।

ব্যক্তিত্ব প্রকাশেও চার্ম এক গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠছে। বিড়ালপ্রেমী ব্যাগে ঝুলিয়ে দিচ্ছেন ছোট্ট বিড়ালের চার্ম, আবার যারা ক্লাসিক সৌন্দর্যের পূজারি, তাঁরা সাজাচ্ছেন ব্যাগ সিল্ক স্কার্ফ আর মুক্তায়।

এখনকার তরুণ প্রজন্ম বিশেষভাবে আকৃষ্ট হচ্ছেন ‘ম্যাক্সিমালিস্ট’ স্টাইলে। মানে—নূন্যতম নয়, বরং যত বেশি, তত ভালো! স্ট্রিট ফ্যাশনে তাই দেখা যাচ্ছে চার্মে ভরপুর ব্যাগ, যাতে ফুটে উঠছে রঙিন বিদ্রোহ—একইসঙ্গে স্টাইল, স্বাধীনতা আর নিজেদের গল্প বলার সাহস।

মজার বিষয় হলো, এই ট্রেন্ডে আপনি নিজের মতো করেই ব্যাগ সাজাতে পারেন। আজ যদি মুড হয় ফলের মতো চার্মে, কাল লাগিয়ে ফেলুন স্ন্যাকস প্যাকের পুঁতি। নিজেই বানিয়ে নিন চার্ম, যোগ করুন নিজের স্পর্শ।

ফ্যাশন এখন আর নির্দিষ্ট নিয়মের মাঝে বন্দী নয়। ডিজিটাল অ্যালগরিদম যেখানে আমাদের স্টাইল নির্ধারণ করতে চায়, সেখানে এই চার্ম ট্রেন্ড নিজের মতো করে একেকটি মুড, একেকটি গল্প প্রকাশ করার সাহসী উপায়।

ব্যাগের বাইরেই, চার্ম জায়গা করে নিচ্ছে জুতা, ফোন কাভার, এমনকি কানের দুলেও। রঙিন, মজাদার ও একেবারে ‘ইউ’-স্পেশাল।

এক কথায়, চার্ম এখন কেবল ট্রেন্ড নয়—এটা আমাদের আত্মপরিচয়ের এক অভিনব ভাষা।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..