1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
"চীনে চিকিৎসা নিতে আগ্রহীদের জন্য ঢাকায় চীনা দূতাবাসের ‘গ্রিন চ্যানেল’ ভিসা সুবিধা " - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

“চীনে চিকিৎসা নিতে আগ্রহীদের জন্য ঢাকায় চীনা দূতাবাসের ‘গ্রিন চ্যানেল’ ভিসা সুবিধা “

  • সর্বশেষ আপডেট: রবিবার, ৪ মে, ২০২৫
  • ১৭১ বার পঠিত
ভিসা সুবিধা

চীনে চিকিৎসার ভিসা পেতে আর দেরি নয়!
অনলাইন ডেস্ক,

চীনে উন্নত চিকিৎসা নিতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য বিশেষ সুবিধাসম্পন্ন চিকিৎসা ভিসা চালু করেছে ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস। এ ব্যবস্থায় ভিসা প্রক্রিয়া হবে আরও সহজ, দ্রুত ও ঝামেলাবিহীন। আবেদনকারীদের জন্য থাকছে ‘গ্রিন চ্যানেল’ সুবিধা, যা তাদের দ্রুত ভিসা নিশ্চিত করতে সহায়তা করবে।

রবিবার চীনের ঢাকাস্থ দূতাবাস এক বিবৃতিতে জানায়, এই উদ্যোগ মার্চে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের চীন সফরে স্বাক্ষরিত স্বাস্থ্য সহযোগিতা চুক্তির বাস্তবায়ন অংশ হিসেবে নেওয়া হয়েছে। দুই দেশের মধ্যে স্বাস্থ্যসেবা খাতে গভীর সহযোগিতার লক্ষ্যেই এই পদক্ষেপ।

নতুন নিয়ম অনুযায়ী, লাইসেন্সপ্রাপ্ত স্থানীয় ট্রাভেল এজেন্সিগুলো এখন থেকে চীনে চিকিৎসাসেবা নিতে আগ্রহীদের জন্য ব্যাংক ডিপোজিট সার্টিফিকেট ও রক্তের সম্পর্ক প্রমাণে গ্যারান্টি পত্র ইস্যু করতে পারবে। ফলে আবেদনকারীদের আর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমোদিত নথি জমা দিতে হবে না।

অনলাইন আবেদন দাখিলের পরই তা অগ্রাধিকার ভিত্তিতে যাচাই করা হবে। ভিসা আবেদন কেন্দ্রে চিকিৎসা ভিসার জন্য বিশেষ কাউন্টার চালু করা হয়েছে, যেখানে আবেদনকারীরা সরাসরি ও অপেক্ষা ছাড়াই আবেদন জমা দিতে পারবেন।

জরুরি চিকিৎসার প্রয়োজন হলে একই দিনে ভিসা ইস্যুর ব্যবস্থাও থাকবে ‘গ্রিন চ্যানেল’-এর মাধ্যমে। যাদের সাক্ষাৎকারের জন্য অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, তারা আর লাইনে দাঁড়িয়ে অপেক্ষা না করে সরাসরি সাক্ষাৎকারের সুবিধা পাবেন। যারা শারীরিকভাবে সাক্ষাৎকারে উপস্থিত হতে অক্ষম, তাদের জন্য নির্ভরযোগ্য ট্রাভেল এজেন্সির গ্যারান্টি পত্র জমা দিলে অনলাইন সাক্ষাৎকারের সুযোগও থাকবে।

চিকিৎসা ভিসা বিষয়ক যেকোনো জিজ্ঞাসার জন্য চালু করা হয়েছে নির্দিষ্ট হটলাইন নম্বর (০২২২২২৬০১০৩, ০১৭০৮৪৬৪৮০৯) এবং ভিসা সেন্টারের তৃতীয় তলায় (প্রসাদ ট্রেড সেন্টার, ৬ কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, বনানী, ঢাকা) যোগাযোগের সুযোগ। এছাড়া রয়েছে একটি হোয়াটসঅ্যাপ হেল্পলাইন (০১৮৮৫০৪১৩৬৪)।

চীনা দূতাবাসের এই পদক্ষেপ চিকিৎসার জন্য চীনগামী বাংলাদেশি নাগরিকদের জন্য এক যুগান্তকারী সুযোগ বলে মনে করছে গণমাধ্যম। দুই দেশের স্বাস্থ্য খাতের বন্ধন আরও দৃঢ় এবং চিকিৎসা সংক্রান্ত যাত্রা আরও সহজ করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..