বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারার বিরুদ্ধে অশ্লীলতা ছড়ানোর অভিযোগে আইনি নোটিশ পাঠিয়েছেন এক সুপ্রিম কোর্টের আইনজীবী।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব এ আইনি নোটিশ পাঠান।
নোটিশে বলা হয়েছে, ফেসবুক, ইউটিউব, টিকটক, লাইকি ও অন্যান্য মাধ্যমে অশ্লীল ও পর্নোগ্রাফিক ভিডিও ও বিজ্ঞাপন বন্ধে জরুরি পদক্ষেপ নিতে হবে।
নোটিশে অভিযোগ করা হয়, ডা. জাহাঙ্গির কবির ও ডা. তাসনিম জারাসহ কিছু ব্যক্তি পরামর্শের আড়ালে যৌন উত্তেজক ওষুধের ভিডিও ও ছবি ছড়িয়ে সমাজে অশ্লীলতা বাড়াচ্ছেন এবং পারিবারিক মূল্যবোধ ধ্বংস করছেন।
এছাড়া উল্লেখ করা হয়, অনেক জনপ্রিয় সেলেব্রিটি ও শোবিজ তারকা তাদের ফেসবুক পেজে অর্থের বিনিময়ে অশ্লীল ভিডিও ও বিজ্ঞাপন প্রচার করছেন। অনেক চিকিৎসক সামাজিক যোগাযোগমাধ্যমে ভিউ বাড়ানোর জন্য অশ্লীল উপায়ে ওষুধ বিক্রি করছেন।
সরকার যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তাহলে ‘ল’ অ্যান্ড লাইফ ফাউন্ডেশন’ জনস্বার্থে হাইকোর্টে রিট দায়ের করবে বলেও নোটিশে সতর্ক করা হয়েছে।
সূত্র, কালবেলা