1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ঈদযাত্রায় টিকিট প্রতিযোগিতা: আজ মিলবে ২৮ মার্চের টিকিট - Janatar Jagoron

ঈদযাত্রায় টিকিট প্রতিযোগিতা: আজ মিলবে ২৮ মার্চের টিকিট

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ২৭০ বার পঠিত
ঈদযাত্রায় টিকিট

ট্রেনের টিকিটযুদ্ধ শুরু! ঈদযাত্রায় নিশ্চিন্ত থাকতে জানুন বিশেষ নিয়ম

ঈদুল ফিতর ঘিরে বাড়ি ফেরার প্রতিযোগিতা শুরু! ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। ঈদের আগে ২৮ মার্চের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট পাওয়া যাবে আজ (১৮ মার্চ)।

বাংলাদেশ রেলওয়ের নেওয়া বিশেষ পরিকল্পনা অনুযায়ী, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট মিলবে অনলাইনে, আর দুপুর ২টায় পাওয়া যাবে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট।

বরাবরের মতো এবারও ঈদের আগের সাত দিনের টিকিট অনলাইনে বিক্রি হবে। তবে থাকছে চমক! যাত্রীদের সুবিধার্থে সব টিকিটই ১০০% অনলাইনে বিক্রি করা হবে, তবে বিশেষ ব্যবস্থায় হওয়ায় কোনো টিকিট রিফান্ড করা যাবে না।

বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ২৪-৩০ মার্চের টিকিট নির্দিষ্ট দিনে বিক্রি করা হচ্ছে। চাঁদ দেখার ভিত্তিতে ৩১ মার্চ, ১ ও ২ এপ্রিলের টিকিট দেওয়া হতে পারে।

এবার যাত্রীদের জন্য আরও একটি সুখবর! নন-এসি কোচের ২৫% স্ট্যান্ডিং টিকিট যাত্রার আগে স্টেশন থেকেই সংগ্রহ করা যাবে। তবে সতর্ক থাকুন—একজন যাত্রী একবারই সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন! তাই দেরি না করে দ্রুত বুকিং করুন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..