1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ঈদে মিলতে পারে টানা ৯ দিনের স্বপ্নের ছুটি - Janatar Jagoron

ঈদে মিলতে পারে টানা ৯ দিনের স্বপ্নের ছুটি

  • সর্বশেষ আপডেট: রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ২৩৩ বার পঠিত
স্বপ্নের ছুটি

ঈদুল ফিতরে সরকারি চাকরিজীবীদের জন্য ছুটির বোনাস, মিলতে পারে টানা ৯ দিন ছুটি!

সরকারি চাকরিজীবীদের জন্য আসন্ন ঈদুল ফিতর হতে যাচ্ছে আরও আনন্দময়! এবার তারা টানা ছয় দিনের ছুটি তো পাচ্ছেনই, সঙ্গে বাড়তি মাত্র একদিনের ছুটি ‘ম্যানেজ’ করতে পারলেই মিলবে পুরো ৯ দিন বিশ্রামের সুযোগ।

চাঁদ দেখার ওপর নির্ভর করে ৩১ মার্চ (সোমবার) ঈদুল ফিতর উদযাপিত হতে পারে, আর সেই হিসাবেই ছুটির সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

গত ১৭ অক্টোবর উপদেষ্টা পরিষদ ঈদুল ফিতরের ছুটি ৩ দিনের বদলে ৫ দিন অনুমোদন করেছিল। পরে ২১ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় এ নিয়ে প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন অনুযায়ী:
২৯ ও ৩০ মার্চ (শনিবার-রবিবার) – ঈদের আগের ছুটি (নির্বাহী আদেশে)
৩১ মার্চ (সোমবার) – ঈদুল ফিতরের মূল ছুটি
১ ও ২ এপ্রিল (মঙ্গলবার-বুধবার) – ঈদের পরের ছুটি (নির্বাহী আদেশে)
২৮ মার্চ (শুক্রবার) – সাপ্তাহিক ছুটি

এতে করে টানা ৬ দিনের ছুটি নিশ্চিত। তবে, যদি কেউ ৩ এপ্রিল (বৃহস্পতিবার) বাড়তি একদিন ছুটি নিতে পারেন, তাহলে পরবর্তী শুক্র ও শনিবার (৪ ও ৫ এপ্রিল) সাপ্তাহিক ছুটির সঙ্গে যোগ হয়ে মিলবে পুরো ৯ দিনের বিরতি

এমন লম্বা ছুটির সুযোগ খুব কমই আসে! সরকারি চাকরিজীবীদের জন্য তাই এবার ঈদ মানেই শুধু উৎসব নয়, সঙ্গে বিশ্রামের বাড়তি সৌগাতও!

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..