1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা হলেন অধ্যাপক সি আর আবরার - Janatar Jagoron

অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা হলেন অধ্যাপক সি আর আবরার

  • সর্বশেষ আপডেট: বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ২২২ বার পঠিত
শিক্ষা উপদেষ্টা হলেন অধ্যাপক সি আর আবরার

অন্তর্বর্তী সরকারের নতুন শিক্ষা উপদেষ্টা হলেন অধ্যাপক সি আর আবরার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক সি আর আবরার অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন। বুধবার (৫ মার্চ) বেলা ১১টার দিকে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথবাক্য পাঠ করান।

নতুন উপদেষ্টা পরিষদে তার যুক্ত হওয়া নিয়ে আলোচনার সূত্রপাত হয় গত মঙ্গলবার (৪ মার্চ) রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমির এক প্রেস ব্রিফিংয়ে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম জানান, অধ্যাপক আবরার উপদেষ্টা হিসেবে শপথ নিতে পারেন এবং তাকে শিক্ষা উপদেষ্টার দায়িত্ব দেওয়া হতে পারে।

এর আগে, গত ২৫ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম পদত্যাগ করেন। এরপর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পান মাহফুজ আলম। এবার উপদেষ্টা পরিষদে আরও একজন শিক্ষাবিদ যুক্ত হলেন, যা সরকারের নীতিনির্ধারণে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

বিশ্ববিদ্যালয় এবং শিক্ষাখাতে দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন অধ্যাপক আবরার শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন বলে জানা গেছে। বর্তমানে এ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন খ্যাতিমান অর্থনীতিবিদ অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ।

উল্লেখ্য, ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। মাত্র তিন দিন পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। নতুন উপদেষ্টার অন্তর্ভুক্তি এই সরকারের শিক্ষানীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..