1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ঢাকায় আসছেন জাতিসংঘের মহাসচিব, রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

ঢাকায় আসছেন জাতিসংঘের মহাসচিব, রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা

  • সর্বশেষ আপডেট: রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৮৬ বার পঠিত
ঢাকায় আসছেন জাতিসংঘের মহাসচিব, রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা

জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপ সম্প্রতি জানিয়েছেন, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস মার্চের মাঝামাঝি সময়ে বাংলাদেশ সফরে আসবেন এবং কক্সবাজারের শিবিরে থাকা রোহিঙ্গাদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করবেন।

রোববার (২৩ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে এই তথ্য প্রকাশ করেন জাতিসংঘের দূত। বৈঠকে রোহিঙ্গা সংকটের গভীরতা, তার সমাধানের নতুন পথ এবং বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের শরণার্থী শিবিরে বসবাসরত ১০ লাখেরও বেশি রোহিঙ্গার জন্য মানবিক সহায়তা নিশ্চিত করতে নতুন দাতাদের সম্পৃক্ত করার বিষয় নিয়ে আলোচনা হয়।

অধ্যাপক ইউনূস উল্লেখ করেন, চলতি বছরের শেষে জাতিসংঘ একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করবে, যেখানে রোহিঙ্গা সংকট নিয়ে গভীর আলোচনা হবে। এ প্রসঙ্গে তিনি জুলি বিশপকে এই সম্মেলনে মুখ্য ভূমিকা পালন করার আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা বলেন, ‘এটি একটি গুরুত্বপূর্ণ সময়। মালয়েশিয়া ও ফিনল্যান্ড সম্মেলনের সহযোগী হিসেবে সম্মতি দিয়েছে।’ এছাড়া, তিনি রাখাইন রাজ্যে চলমান মানবিক সংকট লাঘব করতে এবং মিয়ানমার থেকে পালিয়ে আসা নতুন শরণার্থীদের ঢুকে পড়া বন্ধ করতে জাতিসংঘের বিশেষ দূতের সহায়তা প্রত্যাশা করেন।

বৈঠকে মার্কিন পররাষ্ট্রনীতির নতুন দিকনির্দেশনা এবং রোহিঙ্গা শরণার্থীদের জন্য আরও দাতা সংগ্রহের বিষয়ে আলোচনা হয়। বিশপ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্মেলনের সফলতার উপর গুরুত্বারোপ করেন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..