1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ক্লিন ক্যাম্পাস-গ্রীন ক্যাম্পাস" স্লোগানে জাবি শিক্ষার্থীদের পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

ক্লিন ক্যাম্পাস-গ্রীন ক্যাম্পাস” স্লোগানে জাবি শিক্ষার্থীদের পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১০৬৮ বার পঠিত
জাবি শিক্ষার্থী

জাবির কলা অনুষদের শিক্ষার্থীদের হাতে পরিচ্ছন্নতার বিপ্লব!

রকিব হাসান প্রান্ত, জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন কলা ভবন সংলগ্ন মুরাদ চত্বর ও আশপাশের এলাকা পরিচ্ছন্ন ও সুসজ্জিত রাখার লক্ষ্যে “ক্লিন ক্যাম্পাস-গ্রীন ক্যাম্পাস” শ্লোগানকে সামনে রেখে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা অনুষদে অধ্যায়নরত সাধারণ শিক্ষার্থীরা। এতে একাত্মতা প্রকাশ করেছেন নতুন কলা অনুষদের কয়েকজন শিক্ষক।

বুধবার (৭ মে) পূর্বঘোষণা অনুযায়ী বিকেল তিনটায় থেকে সাড়ে চারটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্ত্বর থেকে শুরু হয় পরিষ্কার পরিচ্ছন্ন এই অভিযান। শেষে মুরাদ চত্ত্বর ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় সচেতনতা মূলক পোস্টার লাগিয়ে দেয় সাধারণ শিক্ষার্থীরা।

পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ নেয়া দর্শন বিভাগের অধ্যাপক মাহমুদউল্লাহ বলেন, “সচেতনতার প্রশ্নে আমাদের সবাইকে একে-অপরকে সহযোগিতা করতে হবে। ভুল বসত অনেকেই হাতের কাছের আবর্জন্য যেখানে-সেখানে ফেলে রাখি। এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, একটা পবিত্র জায়গা। কোন অপরিচ্ছন্ন জায়গায় ভালো শিক্ষা অর্জন করা কষ্টসাধ্য। একে-অপরকে সচেতন রেখে, উপযুক্ত স্থানে হাতের কাছের বর্জ্য ফেলবার মধ্য দিয়ে আমরা একটি পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারি।”

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৫১ তম আবর্তনের শিক্ষার্থী মইনুল আহসান বলেন, “ক্যাম্পাস যেহেতু আমাদের সবার তাই ক্যাম্পাসকে পরিস্কার পরিচ্ছন্ন রাখাটাও আমাদের অবিচ্ছেদ্য দায়িত্ব। শুধুমাত্র প্রশাসন এর আশায় বসে না থেকে আমরা যদি যে যার জায়গা থেকে ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখার উদ্যোগ গ্রহণ করতে পারি তাহলে আমরা আশা করতে পারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্নতায় দেশের রোল মডেল হিসেবে থাকবে। প্রতিটি শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সবার সচেতনতার পাশাপাশি সদিচ্ছাই পারে একটি দূষণমুক্ত ও পরিস্কার পরিচ্ছন্ন “ক্লিন ক্যাম্পাস-গ্রীণ ক্যাম্পাস” উপহার দিতে।”

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..