1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
বিএনপির নিরঙ্কুশ জয়ে জাবি শিক্ষক ফোরামের অভিনন্দন বার্তা - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

শিরোনাম
এআই চ্যাটবটে কখনোই যেসব সংবেদনশীল তথ্য শেয়ার করবেন না ঝিনাইদহ মহেশপুরে বজ্রপাতে গৃহবধূ নিহত মেসি ও এএফএ’র বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রতারণা মামলা ঘিরে হাদি হত্যাকাণ্ডে অস্ত্র ব্যবসায়ী হেলাল তিন দিনের রিমান্ডে এপ্রিল নয় মে মাসেও জ্বালানি তেলে কোনো সংকট থাকবে না অন্তর্বর্তী সরকারের সময় মব সহিংসতায় প্রশ্রয় ছিল : ডা. জাহেদ উর রহমান নতুন শ্রমবাজার খুঁজছে সরকার, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে চুক্তির উদ্যোগ বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ২২ সদস্যের স্কোয়াড প্রায় চূড়ান্ত ঘোষণা আনুষ্ঠানিকভাবে পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের হারাম উপার্জনে ইবাদত কবুল হয় না ইসলামের স্পষ্ট নির্দেশ

বিএনপির নিরঙ্কুশ জয়ে জাবি শিক্ষক ফোরামের অভিনন্দন বার্তা

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩০ বার পঠিত
অভিনন্দন বার্তা

জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। শুক্রবার সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জননেতা তারেক রহমানকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানানো হচ্ছে। গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে জনগণের এই রায় দীর্ঘদিনের রাজনৈতিক প্রত্যাশা, বঞ্চনা ও পরিবর্তনের আকাঙ্ক্ষার সম্মিলিত প্রতিফলন।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতির ইতিহাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান গভীরভাবে স্মরণ করা হচ্ছে। বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জাতীয়তাবাদী চেতনার বিকাশ এবং আত্মনির্ভর অর্থনীতির ভিত গড়ে তুলতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। একই ধারায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গণতান্ত্রিক আন্দোলন, সংসদীয় রাজনীতি ও জনগণের আকাঙ্ক্ষার প্রতিনিধিত্বে দৃঢ় নেতৃত্ব দিয়েছেন। মহান আল্লাহর দরবারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।

বিবৃতিতে জুলাই ২০২৪-এর গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হয়, যারা গণতন্ত্র, ন্যায়বিচার ও মর্যাদাপূর্ণ নাগরিক জীবনের প্রত্যাশায় আত্মত্যাগ করেছেন। তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন, জবাবদিহিমূলক প্রশাসন ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক অগ্রযাত্রা জোরদার হবে বলে প্রত্যাশা করা হয়। উন্নয়নের মানদণ্ড হিসেবে প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন, শিক্ষার উন্নয়ন, প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করার কথা তুলে ধরা হয়।

একটি স্থিতিশীল রাষ্ট্রব্যবস্থার প্রত্যাশা জানিয়ে বিবৃতিতে বলা হয়, নতুন রাজনৈতিক অধ্যায়ে বাংলাদেশ এমন রাষ্ট্রে পরিণত হবে যেখানে নাগরিক অধিকার সুরক্ষিত থাকবে, মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত হবে এবং রাষ্ট্র সবার জন্য সমানভাবে কাজ করবে। দল-মত নির্বিশেষে দেশবাসীকে সমন্বিত ও অংশগ্রহণমূলক রাষ্ট্র গঠনে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..