1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ক্লাস চলাকালে জবি ক্যাম্পাসে মাইক ও খেলাধুলা নিষিদ্ধ - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

ক্লাস চলাকালে জবি ক্যাম্পাসে মাইক ও খেলাধুলা নিষিদ্ধ

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ২৪০ বার পঠিত
জবি ক্যাম্পাস

একাডেমিক পরিবেশ সুরক্ষা এবং নিরবচ্ছিন্ন শিক্ষা ও গবেষণা কার্যক্রম বজায় রাখতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে ক্লাস চলাকালীন মাইক ব্যবহার ও খেলাধুলাসহ সব ধরনের শব্দসৃষ্টিকারী কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (২১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, গবেষণা এবং নিয়মিত একাডেমিক কার্যক্রম যেন কোনোভাবেই ব্যাহত না হয়—সে লক্ষ্যেই প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্যাম্পাস এলাকায় কোনো ধরনের সাউন্ড বক্স বা মাইক ব্যবহার করা যাবে না। একই সময়সীমার মধ্যে ক্যাম্পাসের অভ্যন্তরে সব ধরনের খেলাধুলাও সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।

এতে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের বাইরে অর্থাৎ বিকেল ৪টার পর কেউ যদি সাউন্ড সিস্টেম ব্যবহার করতে চান বা কোনো অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করেন, তাহলে অবশ্যই পূর্বে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত অনুমতি নিতে হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..