1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত - Janatar Jagoron
শিরোনাম

ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত

  • সর্বশেষ আপডেট: সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৩৬ বার পঠিত
ইরানি সেনাবাহিনী

ভবিষ্যতে আবার হামলা হলে আরও কঠোর জবাব দেওয়ার অঙ্গীকার করেছে ইরানি সেনাবাহিনী। এক বিবৃতিতে বাহিনীটি জানিয়েছে, তারা আগের তুলনায় আরও বেশি সতর্ক রয়েছে এবং শত্রুদের যেকোনো হুমকি ও ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত।

আধা সরকারি বার্তা সংস্থা তাসনিমের এক প্রতিবেদনে ওই বিবৃতি প্রকাশ করা হয়। এতে বলা হয়, ইরানের স্বাধীনতা ও ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষায় সেনাবাহিনী কাজ চালিয়ে যাবে এবং শত্রুদের আগ্রাসনের বিরুদ্ধে আরও কঠোর জবাব দেবে।

এদিকে, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, ইসরাইল লেবাননে হামলা বন্ধ না করা পর্যন্ত তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কোনো চুক্তি সম্ভব নয়। রোববার সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

পোস্টে খামেনি লেখেন, ‘যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া যুদ্ধের অবসান ঘটাতে যেকোনো চুক্তির প্রধান শর্ত হিসেবে লেবাননের ভৌগোলিক অখণ্ডতা রক্ষা এবং জায়নবাদী শাসনের আগ্রাসন সম্পূর্ণ ও নিঃশর্তভাবে বন্ধ করার বিষয়টিকে নির্ধারণ করেছে ইরান।’

সূত্র: আল জাজিরা

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..