শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
সাদিকা জাহান
দুধ একটি পুষ্টিকর পানীয় যা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। এতে রয়েছে ভিটামিন এ, বি৬, ডি, কে, ফসফরাস, ম্যাগনেশিয়াম এবং আয়োডিনের মতো গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান। সেই সঙ্গে প্রোটিনেরও ভালো উৎস এটি। প্রতিদিন দুধ পান করার মাধ্যমে শরীর সুস্থ ও সবল থাকে এবং বিভিন্ন রোগ থেকে দূরে থাকা যায়।
তবে কিছু পরিচিত খাবারের সঙ্গে দুধ পান করলে উপকারের বদলে শরীরে ক্ষতির আশঙ্কা বাড়ে। সঠিক তথ্য জেনে সচেতন হওয়া জরুরি। আসুন জেনে নিই দুধের সঙ্গে কোন কোন খাবার একত্রে খাওয়া উচিত নয়।
১. লেবু ও টকজাতীয় ফল: লেবুতে প্রচুর ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড থাকে, যা দুধের সঙ্গে বিক্রিয়া করে। এর ফলে পেট ব্যথা, বমি ও হজমের সমস্যার ঝুঁকি বেড়ে যায়। তাই দুধ খাওয়ার অন্তত এক ঘণ্টা পর লেবু বা টকজাতীয় ফল খাওয়া নিরাপদ।
২. কলা ও পাউরুটি: অনেকেই সকালের নাস্তায় দুধ ও কলা একসঙ্গে খেয়ে থাকেন। কিন্তু এই সংমিশ্রণ হজমে সমস্যা তৈরি করতে পারে। এমনকি গ্যাস, অ্যাসিডিটি ও কোষ্ঠকাঠিন্যের কারণ হতে পারে। পাশাপাশি দুধ, কলা ও পাউরুটি একসঙ্গে খাওয়াও বিপজ্জনক।
৩. গুড়: গুড়ে প্রয়োজনীয় খনিজ থাকলেও দুধের সঙ্গে গুড় খেলে পেট খারাপের আশঙ্কা থাকে। চিনির বিকল্প হিসেবে গুড় জনপ্রিয় হলেও দুধে মিশিয়ে খাওয়া উচিত নয়।
৪. ফাস্টফুড: বিরিয়ানি, রোল বা চাউমিন খাওয়ার পরপরই দুধ পান করা ভুল। এতে হজম সমস্যা এবং পেটের ব্যথা হতে পারে। তাই ফাস্টফুড খাওয়ার পরে দুধ পান এড়িয়ে চলুন।
৫. উচ্চ প্রোটিনযুক্ত খাবার: মাছ, ডিম বা মাংসের মতো প্রোটিনসমৃদ্ধ খাবারের সঙ্গে দুধ খেলে হজম প্রক্রিয়া জটিল হয়ে যায় এবং বমি বা পায়খানার মতো সমস্যা দেখা দেয়।
৬. দই: দুধ ও দই একসঙ্গে খাওয়া উচিত নয়। বিশেষ করে টক দইয়ের সঙ্গে দুধ খেলে পেটের সমস্যা তৈরি হতে পারে।
৭. পেঁয়াজ: কাঁচা পেঁয়াজের সঙ্গে দুধ খাওয়া উচিত নয়। এতে চুলকানি এবং পেটের সমস্যা হতে পারে।
৮. মুলা: মুলার সঙ্গে দুধ খাওয়া হজমে সমস্যা তৈরি করে এবং শরীর গরম হওয়ার প্রবণতা বাড়ায়।
৯. ঝালজাতীয় খাবার: ঝাল খাবারের সঙ্গে দুধ খেলে গ্যাস্ট্রিক ও পেটের ব্যথার ঝুঁকি বাড়ে।
১০. ডিম: ডিম এবং দুধ একসঙ্গে খেলে হজম সমস্যা এবং শরীরে মারাত্মক প্রভাব পড়তে পারে।
১১. লবণ: দুধের সঙ্গে লবণ ব্যবহার করলে প্রোটিন কমে যায়, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
১২. তরমুজ: তরমুজের সঙ্গে দুধ খেলে হজমে সমস্যা এবং পেটের ব্যথা হতে পারে।
১৩. বিউলির ডাল: বিউলির ডাল খাওয়ার পর দুধ খেলে বমি এবং পেটের ব্যথার আশঙ্কা থাকে।
১৪. কাঁঠাল: কাঁঠালের সঙ্গে দুধ খাওয়া চর্মরোগ এবং পেটের সমস্যার ঝুঁকি বাড়ায়।
সতর্কতা: দুধ একটি পুষ্টিকর পানীয় হলেও কিছু বিশেষ খাবারের সঙ্গে এটি খাওয়া বিপজ্জনক। সঠিক খাদ্যাভ্যাস ও খাদ্য সংমিশ্রণ সম্পর্কে সচেতন থাকলে শরীর সুস্থ ও সবল থাকবে।