1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
অতিরিক্ত মেদ নিয়ে চিন্তিত? খাদ্যাভ্যাসে পরিবর্তন আনুন আজই - Janatar Jagoron
শিরোনাম

অতিরিক্ত মেদ নিয়ে চিন্তিত? খাদ্যাভ্যাসে পরিবর্তন আনুন আজই

  • সর্বশেষ আপডেট: বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১৭২ বার পঠিত
অতিরিক্ত মেদ

সাদিকা জাহান

অফিসে দীর্ঘক্ষণ বসে থাকা বা বাইরের খাবার বেশি খাওয়ার কারণে অনেকেরই পেটের চারপাশে মেদ জমে যায়। তবে পুষ্টিবিদরা বলছেন, পেটের মেদ কমাতে সঠিক খাদ্যাভ্যাসের পাশাপাশি কিছু পরিবর্তন আনা জরুরি। শুধু শরীরচর্চা করলেই হবে না, বরং খাদ্যতালিকায় সঠিক পুষ্টিগুণযুক্ত খাবার রাখাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কিনোয়া

ভাতের পরিবর্তে কিনোয়া খাওয়া যেতে পারে। কেননা কিনোয়াতে প্রচুর প্রোটিন, ফাইবার এবং শর্করা থাকে, যা পেটের মেদ কমাতে সহায়তা করে। এটি হজমে সাহায্য করে এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখে। আপনি কিনোয়া দিয়ে খিচুড়ি, সালাদ বা অন্যান্য খাবার তৈরি করতে পারেন।

গুড়

সাধারণ চিনির বদলে গুড় ব্যবহার করা যেতে পারে। গুড়ে প্রাকৃতিক চিনি থাকায় এটি শরীরের জন্য ক্ষতিকর নয়। গুড়ে থাকা খনিজ ও ভিটামিন ওজন নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে। এছাড়াও মধুও একটি ভালো বিকল্প হতে পারে, কারণ এতে ক্যালরি কম থাকে যা মেদ বৃদ্ধির ঝুঁকি কমায়।

ওটমিল

সকালে পাউরুটি বা মাখনের বদলে ওটমিল খেতে পারেন। এতে প্রচুর প্রোটিন, ফাইবার এবং ভিটামিন থাকে যা শরীরকে প্রয়োজনীয় পুষ্টি প্রদান করে। ওটমিল হজমে সহায়ক এবং দীর্ঘক্ষণ ক্ষুধা নিবারণ করে। এটি সবজি বা দুধ দিয়ে রান্না করে খেতে পারেন, তবে চিনির ব্যবহার এড়িয়ে চলাই ভালো।

পরামর্শ

পেটের মেদ কমাতে খাদ্যাভ্যাসের পাশাপাশি নিয়মিত শরীরচর্চা করা জরুরি। প্রচুর পানি পান করা এবং প্রসেস করা খাবার এড়িয়ে চলাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাস্থ্যকর জীবনযাপন এবং সঠিক খাদ্যাভ্যাসই পেটের মেদ কমানোর মূল চাবিকাঠি।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..