বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
সাবেক রাষ্ট্রপতির ব্যাংকক গমন, আলোচনা চলছে!
অনলাইন ডেস্ক
আওয়ামী লীগ সরকারের পতনের ৯ মাস পর অবশেষে দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। বুধবার গভীর রাতে, ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকা ছেড়ে যান তিনি।
বৃহস্পতিবার (৮ মে) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল এক কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সূত্র জানিয়েছে, টিজি ৩৪০ নম্বর ফ্লাইটে ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়েন আবদুল হামিদ। চমকপ্রদ তথ্য হলো, এই যাত্রায় তার সঙ্গে কোনো নিকটজন ছিলেন না।
আরও জানা গেছে, গত রাত ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান সাবেক রাষ্ট্রপতি। সেখানেই ইমিগ্রেশনে সব আনুষ্ঠানিকতা শেষে তিনি দেশ ছাড়ার সবুজ সিগনাল পান।