বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
দুর্নীতির ভয়ঙ্কর ফাঁদে শেখ হাসিনা ও পুতুল! রাজউক প্লট কেলেঙ্কারিতে গ্রেপ্তারি পরোয়ানা জারি
ঢাকার পূর্বাচলে রাজউকের প্লট বরাদ্দে ভয়াবহ দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে জাকির হোসেন গালিবের আদালত এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
অন্য আসামিরা হলেন- জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন, সচিব মো. শহীদ উল্লা খন্দকার, রাজউকের সাবেক চেয়ারম্যানের পিএ মো. আনিছুর রহমান মিঞা, রাজউকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম, কবির আল আসাদ, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (ইঞ্জি.) সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব.), মো. নুরুল ইসলাম, পরিচালক শেখ শাহিনুল ইসলাম, উপপরিচালক মো. হাফিজুর রহমান ও হাবিবুর রহমান, তদন্তে প্রাপ্ত আসামি সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।
এর আগে, মঙ্গলবার (৮ এপ্রিল) বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, রাজউকে কোনো আবেদন ছাড়াই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবদার করে প্লট নিয়েছেন তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল। অভিযোগে বলা হয়, পুতুল অসৎ উদ্দেশ্যে নিজ এবং পরিবারের অন্যান্য সদস্যদের নামে ঢাকায় বাড়ি ও ফ্ল্যাট থাকার তথ্য গোপন করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট নেন।