1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ঈদ আনন্দ ভাগাভাগি করতে ঈদের দিন মধ্যাহ্নভোজের আয়োজন করছে কুবি ছাত্রশিবির - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন

শিরোনাম
মাহিদুল ইসলাম গফুর: তৃণমূলের আস্থা থেকে নগর নেতৃত্বের নবদিগন্ত সরকারি অনুদানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, চিত্রনাট্য জমা দিতে আহ্বান নির্মাতাদের বজ্রপাতের ঝুঁকিপূর্ণ সময় কখন, নিরাপদ থাকতে জরুরি করণীয় জানুন রূপপুরে প্রথম ফুয়েল লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে বড় অগ্রগতি ইন্দোনেশিয়ায় ট্রেন সংঘর্ষে নিহত ১৪, আহত বহু দেশের সব রুটে বাস ভাড়া বাড়ল, আজ থেকে নতুন মূল্য কার্যকর বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, হাতে বিষের বোতল তাপপ্রবাহে পুড়ছে ২১ জেলা, স্বস্তির আভাস নেই শিগগিরই এক সপ্তাহে লোডশেডিং কমানোর ঘোষণা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর পুলিশ সুপার চার কর্মকর্তার বদলি ও নতুন পদায়নের নির্দেশ

ঈদ আনন্দ ভাগাভাগি করতে ঈদের দিন মধ্যাহ্নভোজের আয়োজন করছে কুবি ছাত্রশিবির

  • সর্বশেষ আপডেট: সোমবার, ২ জুন, ২০২৫
  • ১৯০ বার পঠিত
কুবি ছাত্রশিবির

ভালোবাসা আর খাবারে মিশেছে ঈদের প্রকৃত আনন্দ!
কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অবস্থানরত সকল ধর্মাবলম্বী শিক্ষার্থী, কর্মচারী এবং আশেপাশের গরীব মানুষদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে ঈদুল আজহার দিন মধ্যাহ্নভোজে আয়োজন করতে যাচ্ছে ইসলামি ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখা।

সোমবার (০২রা জুন) কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ ইউসুফ ইসলাহী বিষয়টি নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয়ে অবস্থানরত সকল ধর্মের শিক্ষার্থী, কর্মচারী এবং আশেপাশের গরীব মানুষদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে একটি গরু এবং একটি খাসি কোরবানি দেওয়ার পরিকল্পনা রয়েছে সংগঠনটির।

বিশ্ববিদ্যালয় শাখা ইসলামি ছাত্রশিবিরের সভাপতি হাফেজ ইউসুফ ইসলাহী বলেন, ‘অনেক শিক্ষার্থী বিশেষ করে যাদের পড়াশোনা শেষ তারা চাকরির পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকায় বাড়িতে যায় না। আবার অনেক কর্মচারী আছেন যারা দায়িত্বের জায়গা থেকে বাড়ি যেতে পারে না। এছাড়াও অনেক ভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থী আছে আমাদের ক্যাম্পাসে তারা হয়তো বাড়িতে যাবে না। তাদের সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই আমাদের এই আয়োজন। ভিন্ন ধর্মাবলম্বী যারা গরু মাংস খায় না তাদের জন্য খাসির ব্যবস্থা থাকবে।’

তিনি আরো বলেন, ‘এটাই আমাদের প্রথম আয়োজন নয়। ফ্যাসিস্ট সরকারের আমলেও আমরা এই আয়োজন করেছি। তবে এভাবে প্রকাশ্যে করতে পারি নাই। এইবার যেহেতু সুযোগ আছে তাই আমরা বড় পরিসরে আয়োজন করতেছি। আমাদের ক্যাম্পাসের শিক্ষার্থী- কর্মচারী ছাড়াও আশেপাশে যারা গরিব মানুষ আছে তাদের জন্যও আমাদের আয়োজন থাকবে।’

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..