শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
মামুন মোল্লা, খুলনা জেলা প্রতিনিধি
খুলনায় জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খানজাহান আলী থানা জামায়াতের উদ্যোগে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যায় শিরোমনি শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে খুলনা-যশোর মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিল শেষে সমাবেশে সভাপতিত্ব করেন খানজাহান আলী থানা জামায়াতের আমির সৈয়দ হাসান মাহমুদ টিটো। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা বায়তুল মাল সেক্রেটারি হাফেজ আমিনুল ইসলাম।
এসময় বক্তৃতা করেন থানা জামায়াতের সেক্রেটারি গাজী মোর্শেদ মামুন, খানজাহান আলী থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ আবদুস সাত্তার, ইউপি সদস্য হাফেজ মাওলানা গোলাম মোস্তফা ও থানা শিবির সভাপতি আল ইমরান শেখ।
বক্তারা বলেন, জনগণের ন্যায্য দাবি আদায়ে শান্তিপূর্ণ গণআন্দোলন অব্যাহত থাকবে। পিআর পদ্ধতির ভিত্তিতে নির্বাচন আয়োজন ছাড়া দেশে গণতন্ত্র টিকে থাকতে পারে না বলে তারা মন্তব্য করেন।