রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
বনি আমিন, মনপুরা উপজেলা প্রতিনিধি
মনপুরায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধ ড্রেজার দিয়ে মাটি কাটার মহোৎসব চলছে মনপুরার খাল গুলোতে। মনপুরা উপজেলার ৩ নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড ভকেশনাল স্কুল রোড এর মাথায় খাল ও বিল বেষ্টিত গ্রামেই অহরহ ঘটছে এমন ঘটনা। স্থানীয় প্রভাবশালী জামায়াতে ইসলামীর ক্ষমতার দাপট দেখিয়ে ড্রেজার মেশিন দিয়ে কাটছে মাটি। নষ্ট করছে পরিবেশ ও জীববৈচিত্র। অবৈধভাবে সরকারি জায়গা খাল থেকে মাটি কেটে তা নেওয়া হচ্ছে ইট ভাটায়। সরকারি জায়গা থেকে মাটি কাটায় ‚ভূমিদস্যুদের পকেট ভারী হলেও পাতলা হচ্ছে ভূগর্ভস্থ। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে মাঝে মধ্যেই অভিযান পরিচালনা করা হলেও পর্দার আড়ালেই থেকে যাচ্ছেন নেপথ্যে জামায়াতে ইসলামীর প্রভাবশালীরা।
অনুসন্ধানে জানা গেছে, বেশ কিছুদিন মনপুরা উপজেলার ৩ নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের খাল থেকে ড্রেজার দিয়ে মাটি কেটে তা নেওয়া হচ্ছে সাবেক উপজেলা পরিষদ ভাইচ চেয়ারম্যান আব্দুর রহমান রাসেদ মোল্লার মালিকানাধীন এসআরএস ব্রিকস ইট ভাটায়। শেখ হাসিনা সরকারের সময় এই ইট ভাটার মালিক সাবেক উপজেলা পরিষদ ভাইচ চেয়ারম্যান আব্দুর রহমান রাসেদ মোল্লার মালিকানাধীন এসআরএস ব্রিকস তার তদারকিতে থাকলেও এখন সেটি মনপুরা জামাতে ইসলামির তদারকিতে চলছে।
এখন জামাতে ইসলামি নেতাদের টার্গেট সরকারি পতিত খাল । এসব খাল থেকে দিনের পর দিন মাটি কেটে ইটভাটাতে নিচ্ছে জামায়াতে ইসলামীর প্রভাবশালী নেতা মনপুরা জামায়াতে ইসলামীর রোকন এবং ইউনিয়ন জামায়াত সেক্রেটারি রহিম মাষ্টার ও মাসুদ খলিফা। এতে করে জামায়াতে ইসলামীর রোকন রহিম মাষ্টার ও মাসুদ খলিফা ফেপেফুলে উঠছেন।এর আগে ১৫ -১-২০২৫ ইং সালে অবৈধ ইট ভাটা চালানোর দায়ে মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান ভ্রাম্যমান আদালত বসিয়ে সাবেক উপজেলা পরিষদ ভাইচ চেয়ারম্যান আব্দুর রহমান রাসেদ মোল্লার মালিকানাধীন এসআরএস ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমান করে জরিমানাও আদায় করা হয়। কিন্তু কিছুদিন পর আবার সেই তৎপরতা।
অনুসন্ধান বলছে, উপজেলার ৩ নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের সাবেক উপজেলা পরিষদ ভাইচ চেয়ারম্যান আব্দুর রহমান রাসেদ মোল্লার মালিকানাধীন এসআরএস ব্রিকস এর বর্তমান দেখবাল কারি মাটিখেকো প্রভাবশালী জামায়াত ইসলামের রোকন এবং জামায়াতে ইসলামীর ইউনিয়ন সেক্রেটারি রহিম মাষ্টার ও মাসুদ খলিফা রাশেদ মোল্লার ছোট ভাই । তাহারা দুইজন জামাত ইসলাম সর্মথিত দলের সাথে সম্পৃক্ত। আর এ কারণে শুধু জরিমানা দিয়েই রেহাই পেয়ে যাচ্ছেন তারা। এমন অভিযোগ ভুক্তভোগীদের।
সরেজমিনে দেখা যায়,ড্রেজার মেশিন দিয়ে ৩ নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড ভকেশনাল স্কুল রোড এর মাথায় আনন্দ বাজার সংলগ্ন ওয়াবদার খালের পাড় কাটছে এলাকার চিহ্নিত দুই জামায়াতে ইসলামীর রোকন । সে মাটি কেটে ওই এলাকার এসআরএস ব্রিকস নামের ইট ভাটায় নেওয়া হচ্ছে । মাটি কাটার ফলে খাল পাড়ের মানুষ বাড়ি ঘর হারানোর ভয়ে দিন কাটাচ্ছে।
স্থানীয়রা জানান, ক্ষমতার দাপটে সরকারি নিয়মকে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে দীর্ঘদিন ধরে এমন অবৈধ কাজ করে যাচ্ছেন তারা।
ড্রেজার মালিক পক্ষ থেকে বলেন, আজ ২০ দিন যাবৎ আমরা খাল থেকে মাটি কেটে ইট ভাটায় নিচ্ছি । এখন পর্যন্ত ১ লক্ষ ফুট মাটি কাটা হয়েছে।
এই বিষয়ে এসআরএস ব্রিকস এর ম্যানেজার মাসুদ খলিফা বলেন,আমরা আমাদের জায়গা থেকে মাটি কাটি । আমরা খাল থেকে মাটি কাটিনা।
তিনি এর বেশি কিছু বলতে নারাজ।
এবিষয়ে এসআরএস ব্রিকস এর প্রধান দেখবাল কারী জামাতে ইসলামির রোকন রহিম মাষ্টার কে একাধিক বার কল করেও পাওয়া যায়নি।
মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বি জানান,”আপনাদের মাধ্যমে মাটি কাটার বিষয়টি জানতে পেরেছি এবং খুব দ্রুত আমরা আইনি পদক্ষেপ গ্রহন করব।