1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
রামেকে দুদকের অভিযান, টাকা আদায় সিন্ডিকেট ফাঁস - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

শিরোনাম
এআই চ্যাটবটে কখনোই যেসব সংবেদনশীল তথ্য শেয়ার করবেন না ঝিনাইদহ মহেশপুরে বজ্রপাতে গৃহবধূ নিহত মেসি ও এএফএ’র বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রতারণা মামলা ঘিরে হাদি হত্যাকাণ্ডে অস্ত্র ব্যবসায়ী হেলাল তিন দিনের রিমান্ডে এপ্রিল নয় মে মাসেও জ্বালানি তেলে কোনো সংকট থাকবে না অন্তর্বর্তী সরকারের সময় মব সহিংসতায় প্রশ্রয় ছিল : ডা. জাহেদ উর রহমান নতুন শ্রমবাজার খুঁজছে সরকার, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে চুক্তির উদ্যোগ বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ২২ সদস্যের স্কোয়াড প্রায় চূড়ান্ত ঘোষণা আনুষ্ঠানিকভাবে পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের হারাম উপার্জনে ইবাদত কবুল হয় না ইসলামের স্পষ্ট নির্দেশ

রামেকে দুদকের অভিযান, টাকা আদায় সিন্ডিকেট ফাঁস

  • সর্বশেষ আপডেট: বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১৪৮ বার পঠিত
রামেক

রামেক হাসপাতালে সিন্ডিকেটের মাধ্যমে রোগীর কাছ থেকে অতিরিক্ত টাকা!
অনলাইন ডেস্ক

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে ওয়ার্ডে রোগী নেওয়া ও অ্যাম্বুলেন্স সেবায় সিন্ডিকেটের মাধ্যমে অতিরিক্ত টাকা আদায়ের প্রমাণ পেয়েছে সংস্থাটি।

বুধবার (২৫ জুন) দুপুরে দুদকের সমন্বিত রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইনের নেতৃত্বে চার সদস্যের একটি দল এ অভিযান চালায়।

অভিযানে অন্য সদস্যরা ছিলেন- সহকারী পরিচালক তানভীর আহমেদ সিদ্দীক, ইসমাইল হোসেন ও উপ-সহকারী পরিচালক মাহবুবুর রহমান।

অভিযান শেষে গণমাধ্যমকে আমির হোসেন বলেন, রামেকে দৈনিক মজুরি ভিত্তিক আউটসোর্সিং কর্মীরা জরুরি বিভাগ থেকে ট্রলিতে করে রোগী ওয়ার্ডে নেওয়ার সময় স্বজনদের কাছ থেকে ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত আদায় করেন। এটি স্পষ্ট অনৈতিক। অন্যদিকে বেসরকারি অ্যাম্বুলেন্সচালকেরা সিন্ডিকেট করে রোগী ও মৃতদের পরিবারের কাছ থেকে এক হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত আদায় করেন। আমরা বিষয়টি কমিশনে রিপোর্ট আকারে জানাব।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক হাসপাতাল কর্মকর্তা জানান, ‘আউটসোর্সিং কর্মীরা মাসে মাত্র ৪ হাজার টাকা পান। অনেকে স্বজনদের খুশি হলে টাকা নেন। তবে এসব বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।’

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..