1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
শিয়াল নয়, মৃত্যু ফাঁদে পড়লেন চৌকিদার - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

শিরোনাম
এআই চ্যাটবটে কখনোই যেসব সংবেদনশীল তথ্য শেয়ার করবেন না ঝিনাইদহ মহেশপুরে বজ্রপাতে গৃহবধূ নিহত মেসি ও এএফএ’র বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রতারণা মামলা ঘিরে হাদি হত্যাকাণ্ডে অস্ত্র ব্যবসায়ী হেলাল তিন দিনের রিমান্ডে এপ্রিল নয় মে মাসেও জ্বালানি তেলে কোনো সংকট থাকবে না অন্তর্বর্তী সরকারের সময় মব সহিংসতায় প্রশ্রয় ছিল : ডা. জাহেদ উর রহমান নতুন শ্রমবাজার খুঁজছে সরকার, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে চুক্তির উদ্যোগ বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ২২ সদস্যের স্কোয়াড প্রায় চূড়ান্ত ঘোষণা আনুষ্ঠানিকভাবে পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের হারাম উপার্জনে ইবাদত কবুল হয় না ইসলামের স্পষ্ট নির্দেশ

শিয়াল নয়, মৃত্যু ফাঁদে পড়লেন চৌকিদার

  • সর্বশেষ আপডেট: শনিবার, ২১ জুন, ২০২৫
  • ২১৮ বার পঠিত
মৃত্যু ফাঁদে

শিয়াল ধরার ফাঁদে মানুষ, গ্রামে শোকের ছায়া!
অনলাইন  ডেস্ক

ভোলার লালমোহনে মুরগির খামারের পাশেই শিয়াল মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুরুল ইসলাম চৌকিদার (৬০) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২১ জুন) সকালে উপজেলার বদরপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের হাজিরহাট এলাকায় এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

নিহতের ছেলে জসিম জানান, শনিবার ভোরে তার বাবা মাছ ধরার জন্য জমিতে কৈয়া জাল নিয়ে যান। দুপুরে পরিবারের সবাই একসঙ্গে খাওয়ার কথা ছিল। খাওয়ার বিষয়ে কথা বলতে সকাল ৭টার দিকে বাবাকে খুঁজতে বের হই। তখন দেখি, পাশের ইফান হাজির মুরগি খামারের বিদ্যুতের লাইনের তার মাটিতে পড়ে রয়েছে। সেই তারে বিদ্যুৎ থাকায় ইফান হাজিকে জিজ্ঞেস করি, বাইরে কেন তার দিয়েছেন? তখন সে বলে, শিয়াল ধরার জন্য ফাঁদ পেতেছি—এখনও লাইন বন্ধ করিনি। এরপর সামনে এগিয়ে দেখি, বাবা তারে জড়িয়ে জমির মধ্যে পড়ে আছেন। আমি চিৎকার করলে আত্মীয়স্বজন ছুটে আসেন, আর ইফান হাজি বিদ্যুতের লাইন বন্ধ করে দ্রুত বাইরের তার সরিয়ে স্থান ত্যাগ করে। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।

স্থানীয় জাকির তালুকদার, ফয়েজ হাওলাদারসহ কয়েকজন জানান, আমরা ইফান হাজিকে বহুবার বলেছি, বাইরে বিদ্যুতের তার যেন না দেন। সে কারো কথা কানে তোলে না, তাই আজ এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটল।

এ বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ইফান হাজির মোবাইল নম্বর বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল সম্পন্ন করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ভোলায় পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে গণমাধ্যমকে জানান তিনি।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..