বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:২১ অপরাহ্ন
দাঁতের হলদে দাগ? ফিরিয়ে আনুন সাদা ঝকঝকে হাসি!
অনলাইন ডেস্ক
একসময় আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখলেই মুখে ফুটত ঝলমলে হাসি। কিন্তু সময়ের সঙ্গে দাঁতের উজ্জ্বলতা ফিকে হয়ে সেই হাসি এখন বিবর্ণতায় ঢাকা। আপনি কি এমন পরিস্থিতির শিকার? তবে জেনে রাখুন—আপনি একা নন। দাঁতের হলদেটে বা কালচে ভাব আজকাল তরুণদের মধ্যে একটি সাধারণ উদ্বেগের নাম।
দাঁতের উজ্জ্বলতা সৌন্দর্যের অন্যতম দিক। শুধু চেহারার নয়, আত্মবিশ্বাস আর সামাজিক উপস্থিতির ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ। কিন্তু আশার খবর হলো—এই সমস্যা কাটাতে এখন রয়েছে কার্যকর ঘরোয়া উপায় আর আধুনিক চিকিৎসা পদ্ধতি।
চলুন, প্রথমেই দেখি দাঁতের রঙ বদলে যাওয়ার কারণ কী?
গণমাধ্যম-কে দেওয়া সাক্ষাৎকারে ডেন্টাল বিশেষজ্ঞ ডা. মো. ইমরান হোসেন জানান, দাঁতের বিবর্ণতার পেছনে রয়েছে আমাদের কিছু প্রতিদিনের অভ্যাস। তার মধ্যে অন্যতম:
তবে এই বিবর্ণতা ঘরেই কিছু ঘরোয়া উপাদান দিয়ে কমানো সম্ভব।
বেকিং সোডা ও লেবু : সপ্তাহে ১-২ বার সামান্য বেকিং সোডা ও কয়েক ফোঁটা লেবু মিশিয়ে দাঁতে ব্যবহার করুন।
নারকেল তেল কুলি : প্রতিদিন সকালে মুখে ৫-১০ মিনিট নারকেল তেল রাখুন, দাঁতের উজ্জ্বলতা বাড়বে।
অ্যাক্টিভেটেড চারকোল : চারকোল পাউডার দিয়ে দাঁত ব্রাশ করলে দাগ হালকা হয়।
স্ট্রবেরি পেস্ট : স্ট্রবেরি পিষে দাঁতে লাগালে প্রাকৃতিকভাবে রঙ উজ্জ্বল হয়।
তবে অতিরিক্ত ঘষাঘষি করবেন না—এনামেল ক্ষয়ের ভয় থাকে।
যারা দ্রুত ও স্থায়ী ফল চান, তাদের জন্য রয়েছে আধুনিক চিকিৎসা:
স্কেলিং ও পলিশিং : দাঁতের উপরের দাগ ও প্লাক দূর করে একবারেই ফ্রেশ লুক দেয়।
টিথ ব্লিচিং : দাগ দূর করে দীর্ঘস্থায়ী উজ্জ্বলতা আনে।
লেজার হোয়াইটেনিং : দ্রুত ও নিরাপদ প্রযুক্তি দিয়ে দাঁত সাদা করা হয়।
ভেনিয়ার : দাঁতের গঠন ও রঙ বদলাতে পাতলা সিরামিক শেল ব্যবহার করা হয়।
কিন্তু চিকিৎসা নেওয়ার আগে জানুন—
তাই দাঁতের যত্নে এখনই সচেতন হোন। প্রাকৃতিক ঘরোয়া যত্ন আর আধুনিক চিকিৎসার সমন্বয়ে ফিরে পেতে পারেন আপনার উজ্জ্বল ও আত্মবিশ্বাসী হাসি।
স্মরণে রাখুন—সাদা দাঁতের সঙ্গে দরকার স্বাস্থ্যবান দাঁতও। নিয়মিত ব্রাশ, ফ্লস ও চেকআপই হতে পারে দীর্ঘস্থায়ী সৌন্দর্যের চাবিকাঠি।
তথ্য দিয়েছেন :
ডা. মো. ইমরান হোসেন
চিফ কনসালট্যান্ট, ডেন্টাল ভিউ অর্থোডন্টিকস অ্যান্ড ইমপ্ল্যান্ট সেন্টার, বনানী, ঢাকা-১২১৩