রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
অলিভ অয়েলে ত্বক হবে সিল্কি, চোখ ও নখও মজবুত!
অনলাইন ডেস্ক
অলিভ অয়েলের অবিশ্বাস্য গুণে রূপচর্চা হবে আরও সহজ ও ঝলমলে! হাজার বছর ধরে সুন্দরের প্রতীক হিসেবে খ্যাত এই তেল শুধু স্বাস্থ্যকর খাদ্য নয়, রূপচর্চার রাজ্যেও এক অনন্য জাদু। ভূমধ্যসাগরীয় অঞ্চলের গোপন রূপচর্চা এবার আপনার হাতের নাগালে।
বিশ্বসুন্দরীদের প্রিয় অলিভ অয়েল বাথের কথা তো শুনেছেন? এক বালতি পানিতে মাত্র ৫ টেবিল চামচ মিশিয়ে গোসল করুন বা গোসলের আগে পুরো শরীরে আলতো করে ম্যাসাজ করুন, দেখবেন ত্বক হবে অপূর্ব মসৃণ আর কোমল। যেন সিল্কের ছোঁয়া।
নখ ভেঙে যাওয়া কি আপনারও নিত্যদিনের সমস্যা? এবার সমাধান হাতের মুঠোয়! হালকা গরম করা অলিভ অয়েলে নখ ডুবিয়ে রাখুন মাত্র ৫-১০ মিনিট, নখ হবে মজবুত আর চকচকে।
চোখের চারপাশের কুঁচকে যাওয়া ত্বকও আর চিন্তার কারণ নয়। প্রতিদিন রাতে ঘুমানোর আগে রিং ফিঙ্গারে নিয়ে আলতো করে