রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
চোখে পড়ার মতো ত্বক পেতে ব্যয়বহুল প্রসাধনী নয়, লাগবে শুধু ঘরোয়া এক জাদুকরী ক্রিম
অনলাইন ডেস্ক
প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এই ক্রিম শুধু ত্বকের দাগই দূর করে না, বরং গরমের দিনে সূর্যের রোদের বিরুদ্ধে দেয় ঠাণ্ডা একটা প্রতিরোধ। আর সবচেয়ে বড় কথা—সব উপাদানই হাতের কাছে।
গরমে ত্বক নিয়ে সমস্যায় পড়েন না এমন মানুষ খুঁজে পাওয়া দায়! অতিরিক্ত ঘাম, রোদে পোড়া দাগ, ব্রণের দাগ, রুক্ষতা—এসব থেকে ত্বককে রক্ষা করতে অনেকেই ভরসা করেন নামিদামি কসমেটিকসের ওপর। তবে আজ আপনি জানবেন এমন একটি ঘরোয়া সমাধান, যা একদিকে যেমন কার্যকর, তেমনি সাশ্রয়ী—আর এতে নেই কোনও কেমিক্যাল!
এই বিশেষ ক্রিম তৈরির মূল উপাদান হলো ডাবের পানি। শরীরকে যেমন ঠান্ডা রাখতে সাহায্য করে, তেমনি ত্বকেও আনে প্রাণচাঞ্চল্য। এতে রয়েছে পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ভিটামিন সি এবং বি কমপ্লেক্স। এই উপাদানগুলো ত্বকের দাগ, ছোপ দূর করতে ও ত্বক উজ্জ্বল রাখতে কাজ করে দুর্দান্তভাবে।
আগেকার দিনে যখন চিকেন পক্স হতো, সেই দাগ তোলার জন্য মায়েরা ব্যবহার করতেন ডাবের পানি। তখন থেকেই এটি পরিচিত ছিল ‘ত্বকের বন্ধু’ হিসেবে। এখন বিজ্ঞানও বলছে, এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের কোষগুলোর বার্ধক্য রোধ করে এবং ফ্রি র্যাডিক্যাল থেকে দেয় সুরক্ষা।
১. একটি পাত্রে প্রথমে অ্যালোভেরা জেল নিন।
২. এরপর মিশিয়ে দিন ডাবের পানি।
৩. এরপর একটি ভিটামিন ই ক্যাপসুল কেটে তার তরল অংশ মিশিয়ে দিন।
৪. এখন যোগ করুন হোহোবা অয়েল বা নারকেল তেল।
৫. মিশ্রণটি ভালোভাবে নেড়ে একটি কাচের পাত্রে সংরক্ষণ করুন।
এই ক্রিমটি প্রতিদিন রাতে ঘুমানোর আগে মুখে লাগিয়ে ঘুমাতে পারেন। চাইলে দিনে একবার ব্যবহার করতে পারেন রোদে বের হওয়ার আগে।
শেষ কথা:
ত্বকের যত্নে শুধু দামি প্রোডাক্ট নয়, প্রাকৃতিক উপায়ও হতে পারে চমকপ্রদ। এই ক্রিমটি তারই প্রমাণ। একবার ব্যবহার করলেই বুঝবেন পার্থক্য।