1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
প্রাকৃতিক সৌন্দর্যের রহস্য: অ্যালোভেরা ফেসপ্যাক দিয়ে ত্বকের যত্ন নিন - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

শিরোনাম
জ্বালানি তেলের নতুন দাম কার্যকর ঘোষণা; আজ থেকে শুরু এআই চ্যাটবটে কখনোই যেসব সংবেদনশীল তথ্য শেয়ার করবেন না ঝিনাইদহ মহেশপুরে বজ্রপাতে গৃহবধূ নিহত মেসি ও এএফএ’র বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রতারণা মামলা ঘিরে হাদি হত্যাকাণ্ডে অস্ত্র ব্যবসায়ী হেলাল তিন দিনের রিমান্ডে এপ্রিল নয় মে মাসেও জ্বালানি তেলে কোনো সংকট থাকবে না অন্তর্বর্তী সরকারের সময় মব সহিংসতায় প্রশ্রয় ছিল : ডা. জাহেদ উর রহমান নতুন শ্রমবাজার খুঁজছে সরকার, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে চুক্তির উদ্যোগ বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ২২ সদস্যের স্কোয়াড প্রায় চূড়ান্ত ঘোষণা আনুষ্ঠানিকভাবে পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের

প্রাকৃতিক সৌন্দর্যের রহস্য: অ্যালোভেরা ফেসপ্যাক দিয়ে ত্বকের যত্ন নিন

  • সর্বশেষ আপডেট: সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২১ বার পঠিত
সৌন্দর্যের রহস্য

ত্বকের যত্নে অ্যালোভেরার ভূমিকা অনন্য। এই প্রাকৃতিক উপাদানটি ত্বকের নানা সমস্যা সমাধানে কার্যকর। এতে থাকা ভিটামিন, মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের স্বাস্থ্য রক্ষায় সহায়ক। এটি ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে এবং বয়সের ছাপ কমিয়ে ত্বককে সতেজ রাখে। পাশাপাশি, ত্বকের প্রদাহ কমায়, উজ্জ্বলতা বাড়ায় ও স্কিন টোন উন্নত করতে সাহায্য করে।

অ্যালোভেরা জেল সরাসরি মুখে ব্যবহার করা যায়। বাজারচলতি অ্যালোভেরা জেল যেমন ব্যবহার করা যায়, তেমনই অ্যালোভেরার পাতা থেকে প্রাকৃতিক জেল সংগ্রহ করেও মুখে মাখা যেতে পারে। তবে, ত্বকের দ্রুত উজ্জ্বলতা বাড়াতে ফেসপ্যাক ব্যবহার করা সবচেয়ে ভালো বিকল্প।

অ্যালোভেরা ও মধুর ফেসপ্যাক

এই ফেসপ্যাক তৈরির জন্য প্রয়োজন দুই চামচ অ্যালোভেরা জেল ও এক চামচ মধু। দুটি উপাদান ভালোভাবে মিশিয়ে মুখে মাখুন এবং ২০ মিনিট অপেক্ষা করুন। এরপর মুখ ধুয়ে নিন। বিশেষ করে ব্রণের সমস্যায় এটি দারুণ উপকারী।

শসা ও অ্যালোভেরার ফেসপ্যাক

শসার রসের সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে এই ফেসপ্যাক তৈরি করা যায়। এটি প্রতিদিন ব্যবহারে কোনও ক্ষতি হয় না, বরং ত্বক শীতল ও হাইড্রেটেড থাকে।

হলুদ ও অ্যালোভেরার ফেসপ্যাক

দুই চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে এক চিমটি হলুদ মিশিয়ে ফেসপ্যাক তৈরি করুন। এটি ত্বকের প্রদাহ কমিয়ে ক্ষত নিরাময়ে সহায়ক, পাশাপাশি ত্বকের উজ্জ্বলতা বাড়ায়।

গোলাপ জল ও অ্যালোভেরার ফেসপ্যাক

দুই চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে এক চামচ গোলাপ জল মিশিয়ে মুখে লাগান। ১৫ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন। তৈলাক্ত ত্বকের জন্য এটি বিশেষভাবে কার্যকর, কারণ এটি অতিরিক্ত তেল দূর করে ত্বক সতেজ রাখে।

লেবু ও অ্যালোভেরার ফেসপ্যাক

এই ফেসপ্যাক তৈরির জন্য দুই চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে এক চামচ লেবুর রস মিশিয়ে মুখে মাখুন। এটি ত্বকের দাগছোপ ও ট্যান দূর করতে সহায়ক। ১৫ মিনিট পর মুখ ধুয়ে নিন, নিয়মিত ব্যবহারে ভালো ফল মিলবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..