শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
গর্ভকালীন স্বাস্থ্য ও নবজাতকের ভবিষ্যৎ নির্ভর করছে একটি ভিটামিনের ওপর
অনলাইন ডেস্ক
আপনি কি জানেন, বাংলাদেশের ৮৫–৯০ শতাংশ মানুষ ভিটামিন ডি–এর ঘাটতিতে ভোগেন? আরও উদ্বেগের বিষয়, এই ঘাটতির বড় শিকার হচ্ছেন গর্ভবতী মায়েরা এবং তাঁদের অনাগত সন্তানরা। ভিটামিন ডি শুধু হাড়ের গঠনেই নয়, শিশুর জন্মজনিত জটিলতা, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং মানসিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ভিটামিন ডি–এর ৯০% উৎস হলো সূর্য। কিন্তু সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত আমরা কর্মব্যস্ততার কারণে রৌদ্রস্নানে সময় দিতে পারি না। যারা বাইরে কাজ করেন, তাঁদের অবস্থা তুলনামূলক ভালো হলেও বেশিরভাগ নারীরই এই ঘাটতি থেকে যায়।
গবেষণায় দেখা গেছে, নবজাতকের ক্যালসিয়ামের ঘাটতিজনিত খিঁচুনির ৫০%–এর জন্য দায়ী ভিটামিন ডি অভাব। এতে দেখা দিতে পারে:
রক্তে ক্যালসিয়াম ৮ mg/dl–এর নিচে নেমে গেলেই চিকিৎসা জরুরি।
ভিটামিন ডির ঘাটতি শুধু নবজাতকের নয়, মায়ের জন্যও বাড়িয়ে দেয়:
গর্ভকালীন সময়েই রক্তে ভিটামিন ডির মাত্রা ২০ ন্যানোগ্রাম/ডিএল এর ওপরে রাখা উচিত। এতে সন্তানের:
এই একটি ভিটামিনই বদলে দিতে পারে আপনার মাতৃত্ব ও শিশুর ভবিষ্যৎ। তাই দেরি না করে এখনই সচেতন হোন।
ডা. রবি বিশ্বাস
শিশু হরমোন বিশেষজ্ঞ
অধ্যাপক ও বিভাগীয় প্রধান, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট