1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ইসলামী যুব আন্দোলন নেতার ওপর সন্ত্রাসীদের হামলার নিন্দা - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

ইসলামী যুব আন্দোলন নেতার ওপর সন্ত্রাসীদের হামলার নিন্দা

  • সর্বশেষ আপডেট: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ২০০ বার পঠিত

অনলাইন ডেস্ক ,

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর জুরাইন সেতু মার্কেটের সামনে রিকশাচালকের কাছ থেকে জোরপূর্বক চাঁদা দাবি করে স্থানীয় বিএনপি পরিচয়ধারী কিছু দুর্বৃত্ত। রিকশাচালক চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বখাটেরা তার ওপর হামলে পড়ে। তখন ঘটনাস্থলে উপস্থিত ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কদমতলী থানা শাখার প্রশিক্ষণ সম্পাদক মুফতি আমির হামজা প্রতিবাদ করলে সন্ত্রাসীরা তাকেও রক্তাক্ত করে ফেলে। হামলায় তার মাথা ফেটে যায়, স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য এবং ঢাকা-৪ আসনের প্রার্থী প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী।

বুধবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে মাওলানা মাদানী বলেন, আগস্টের ২৪ তারিখে ফ্যাসিবাদ পতনের পর দেশে নতুন ধরণের ফ্যাসিবাদের উত্থান দেখা যাচ্ছে। এখনই এদের প্রতিহত করতে না পারলে তারা দেশকে আবারও বিশৃঙ্খলার দিকে ঠেলে দেবে। তিনি প্রশাসনের কাছে দাবি জানান, এই সন্ত্রাসী হামলার পূর্ণাঙ্গ তদন্ত করে দায়ীদের গ্রেফতার ও কঠোর শাস্তির আওতায় আনতে হবে।

তিনি আরও বলেন, মঙ্গলবারের ঘটনাকে আমরা বিচ্ছিন্নভাবে দেখছি না; এটি একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের চাঁদাবাজি ও সন্ত্রাসের ধারাবাহিকতা। জনগণ আসন্ন জাতীয় নির্বাচনে তাদের ভোটের মাধ্যমে জবাব দেবে ইনশাআল্লাহ।

এ ঘটনায় মঙ্গলবার রাতেই শ্যামপুর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..