1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
গাইবান্ধা পৌর বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

গাইবান্ধা পৌর বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ২৩৫ বার পঠিত
গাইবান্ধা বিএনপিতে নতুন নেতৃত্বের জয়

আনোয়ার হোসেন রানা, গাইবান্ধা জেলা প্রতিনিধি

গাইবান্ধা পৌর বিএনপির দ্বি বার্ষিক কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ অক্টোবর) গাইবান্ধা পবলিক লাইব্রেরী হলরুমে দুপুর ২ টা থেকে বিকাল ৫টা পযন্ত এ ভোট চলছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ শহীদুজ্জামান শহীদ (চেয়ার প্রতীক) এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ মোস্তাক আহমেদ (মোরগ প্রতীক)। এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে মোঃ ফরিদুল ইসলাম দেয়ালঘড়ি ও মোঃ হুমায়ুন কবীর খান হ্যারিকেন প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন।

এর আগে পাবলিক লাইব্রেরি অ্যান্ড ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ কাউন্সিল শুরু হয় পৌর শহীদ মিনার চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক। উদ্বোধন করেন একই বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম।

পৌর বিএনপির আহ্বায়ক শহিদুজ্জামান শহীদের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুলসহ দলীয় নেতারা বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মো. মোস্তাক আহমেদ মোস্তাক।

প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট কাজী আমিরুল ইসলাম ফকু জানান, সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ৯টি ওয়ার্ডের ৪৬৯ জন কাউন্সিলর ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনী ফলাফলে দেখা যায়, সভাপতি পদে মো. শহিদুজ্জামান শহীদ (চেয়ার প্রতীক) পেয়েছেন সর্বাধিক ২৫৮ ভোট, সাধারণ সম্পাদক পদে মো. মোস্তাক আহমেদ (মোরগ প্রতীক) পেয়েছেন ২৬১ ভোটে বিজয়ী হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে মো. ফরিদুল ইসলাম (দেয়াল ঘড়ি প্রতীক) ২০৫ ভোটে ও মোঃ হুমায়ুন কবীর খান (হ্যারিকেন ঘড়ি প্রতীক) ১২৪ ভোটে নির্বাচিত হয়েছেন।

নির্বাচন শেষে বিজয়ীদের সাথে নিয়ে বিএনপির নেতাকর্মীরা গাইবান্ধা শহরে আনন্দ মিছিল করেন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..