1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
কাপড় গুছানোর সিক্রেট: ঝামেলামুক্ত স্মার্ট লাইফস্টাইল - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

শিরোনাম

কাপড় গুছানোর সিক্রেট: ঝামেলামুক্ত স্মার্ট লাইফস্টাইল

  • সর্বশেষ আপডেট: বুধবার, ১৪ মে, ২০২৫
  • ১৬২ বার পঠিত
কাপড় গুছানোর সিক্রেট

“ছোট একটা আয়োজনে বদলে যেতে পারে আপনার আলমারি ব্যবস্থাপনা জীবন!”
অনলাইন ডেস্ক

কাপড় খুঁজতে গিয়ে পুরো আলমারি ওলটপালট করা অনেকের নিত্যদিনের সমস্যা। অথচ একটু পরিকল্পনা আর কিছু কৌশলেই আপনার ওয়ারড্রোব হতে পারে সাজানো, গুছানো ও ঝকঝকে—যেখান থেকে মুহূর্তেই পছন্দের পোশাক বেছে নিতে পারবেন। শুরু করতে পারেন ক্যাটাগরিভিত্তিক সাজানো দিয়ে। শাড়ি, সালোয়ার-কামিজ, টপস, জিনস—প্রতিটি পোশাকের জন্য আলাদা সারি বানান। এতে পোশাক বাছাই হবে দ্রুত ও ঝামেলাহীন।

অতিরিক্ত জামাকাপড় কি আপনার আলমারির দরজা বন্ধ করতে দিচ্ছে না? তাহলে সময় এসেছে অপ্রয়োজনীয় কাপড়গুলো সরিয়ে রাখার। পুরোনো জামাকাপড় অনেক সময় নতুন আর পছন্দের কাপড়গুলোকে ঢেকে রাখে। তাই প্রয়োজনের অতিরিক্ত কাপড় আলাদা করে রাখলে প্রয়োজনীয়গুলো থাকবে সামনে—সহজেই খুঁজে পাবেন।

আলমারি ভারমুক্ত রাখতে অনুসরণ করতে পারেন জনপ্রিয় ‘ওয়ান ইন ওয়ান আউট’ নিয়ম। নতুন জামা ঢুকলে পুরোনো জামা বের করে ফেলুন। এতে জায়গা যেমন সাশ্রয় হবে, তেমনি পুরোনো কাপড় জমে থাকার ঝামেলা কমবে।

শুকানো কাপড় রাখার ক্ষেত্রেও অনেকে ভুল করেন—সব এক জায়গায় রেখে দেন। এতে পোশাকের গোছগাছ এলোমেলো হয়। তাই শুকানো কাপড়ও তার ক্যাটাগরির জায়গাতেই রাখুন, এতে পরে খুঁজতে গিয়ে সময় নষ্ট হবে না।

আর যদি রেডিমেড আলমারি আপনার প্রয়োজন মেটাতে না পারে, তবে চিন্তা না করে অর্ডার করে নিজের মতো করে আলমারি বানান। এমন ডিজাইন বেছে নিন, যাতে ঝোলানো ও ভাঁজ করে রাখা দুই ব্যবস্থাই রাখা যায়।

সবশেষে, ভার্টিক্যাল স্পেস ব্যবহার করুন বুদ্ধিমানের মতো। একেক সেট কাপড় একত্রে সাজিয়ে রাখলে শুধু জায়গা বাঁচে না, বরং আপনার আলমারিও হয়ে ওঠে স্টাইলিশ ও সুসংগঠিত। মনে রাখবেন, একটা গোছানো আলমারি মানেই প্রতিদিনের পোশাক বাছাইয়ে স্বস্তি আর সময় বাঁচানো—স্মার্ট লাইফের এক বড় ধাপ!

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..