সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
সাদিকা জাহান
বয়স ৩০ ছাড়ানোর পর ত্বকে কোলাজেনের পরিমাণ কমতে শুরু করে, যার ফলে ত্বক ধীরে ধীরে শিথিল হতে থাকে এবং বলিরেখা দেখা দেয়। ত্বকের বয়সের প্রভাব কমাতে সাহায্যকারী কার্যকর প্রসাধনী সিরাম ব্যবহারে উল্লেখযোগ্য ফল পাওয়া যায়। প্রতিদিন একবার সিরাম ব্যবহারের মাধ্যমে ত্বকে ভালো পরিবর্তন আসবে। বিস্তারিত জানাচ্ছেন মারজান ইমু
ত্বকের জন্য সঠিক সিরাম নির্বাচন করতে হলে প্রয়োজনীয় উপাদানসমৃদ্ধ সিরাম বেছে নিতে হবে। যেমন, তৈলাক্ত ত্বকের জন্য সিরাম যদি খুব বেশি তেলযুক্ত হয়, তা ত্বকে অতিরিক্ত তেল উৎপাদন করবে, যা ত্বক আরও তৈলাক্ত করে। তাই তৈলাক্ত ত্বকের জন্য জেল বা ওয়াটার বেসড সিরামই উপযুক্ত।
তৈলাক্ত ত্বকের জন্য সঠিক সিরাম বাছাই করতে হবে অনেকটা সতর্কতার সঙ্গে। কারণ ত্বকে অতিরিক্ত তেল তৈরি হলে তা ত্বক আরও তৈলাক্ত করে। তাই এই ধরনের ত্বকের জন্য তেলমুক্ত সিরাম যেমন জেল বা ওয়াটার বেসড সিরাম ব্যবহার করা উচিত।
স্বাভাবিক ও মিশ্র ত্বকের জন্য রেটিনল ও ভিটামিন সি সমৃদ্ধ সিরাম ব্যবহার করলে ত্বক সুস্থ থাকে।
ব্রনের সমস্যা থাকলে স্যালিসিলিক অ্যাসিড ও জিঙ্ক সমৃদ্ধ সিরাম বেশ কার্যকর।
অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ গ্রিন টি নির্যাস যুক্ত সিরাম ত্বকের প্রাণ ফিরিয়ে আনতে সহায়ক।