বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক এবং স্কুল অ্যান্ড কলেজ পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। সংশোধিত সূচি অনুযায়ী নতুন তারিখও নির্ধারণ করা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুসারে আগামী ১ জুলাই থেকে পরীক্ষাগুলো শুরু হবে এবং ১৬ জুলাই তা শেষ হবে।
অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, অনিবার্য কারণে শিক্ষা মন্ত্রণালয়ের ২০ মে তারিখের পূর্ববর্তী প্রজ্ঞাপনে নির্ধারিত পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। আগে ঘোষিত সূচি অনুযায়ী অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষা ২৮ জুন থেকে শুরু হয়ে ১৩ জুলাই পর্যন্ত চলার কথা ছিল।
তবে সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী এখন পরীক্ষা শুরু হবে ১ জুলাই (বুধবার) এবং শেষ হবে ১৬ জুলাই (বৃহস্পতিবার)।
নির্দেশনাটি দেশের সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক এবং স্কুল অ্যান্ড কলেজ পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের বাস্তবায়নের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি সব প্রতিষ্ঠানকে নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে।