1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
রিয়া চক্রবর্তী ফিরছেন ওটিটি প্ল্যাটফর্মে, ভক্তদের উচ্ছ্বাস - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:০০ অপরাহ্ন

শিরোনাম
ঝিনাইদহ মহেশপুরে বজ্রপাতে গৃহবধূ নিহত মেসি ও এএফএ’র বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রতারণা মামলা ঘিরে হাদি হত্যাকাণ্ডে অস্ত্র ব্যবসায়ী হেলাল তিন দিনের রিমান্ডে এপ্রিল নয় মে মাসেও জ্বালানি তেলে কোনো সংকট থাকবে না অন্তর্বর্তী সরকারের সময় মব সহিংসতায় প্রশ্রয় ছিল : ডা. জাহেদ উর রহমান নতুন শ্রমবাজার খুঁজছে সরকার, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে চুক্তির উদ্যোগ বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ২২ সদস্যের স্কোয়াড প্রায় চূড়ান্ত ঘোষণা আনুষ্ঠানিকভাবে পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের হারাম উপার্জনে ইবাদত কবুল হয় না ইসলামের স্পষ্ট নির্দেশ পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রিয়া চক্রবর্তী ফিরছেন ওটিটি প্ল্যাটফর্মে, ভক্তদের উচ্ছ্বাস

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭৯ বার পঠিত
রিয়া চক্রবর্তী

ব্যক্তিগত জীবনের উথালপাথাল, ধারাবাহিক আইনি চাপ এবং সমাজের তীক্ষ্ণ দৃষ্টি—সব বাধা পেরিয়ে দীর্ঘ নীরবতা ভাঙলেন বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী। ২০২০ সালে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউডের আলো-ছায়ার জগৎ থেকে প্রায় অদৃশ্য হয়ে গিয়েছিলেন তিনি। সময়টি ছিল অভিযোগ, বিতর্ক এবং মানসিক চ্যালেঞ্জের। কিন্তু সেই অন্ধকার অধ্যায়ের পর এবার আবার নিজের জায়গা পুনরুদ্ধারের প্রস্তুতি নিচ্ছেন রিয়া। বড় পর্দার পরিচিত ফ্রেমে নয়, বরং ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে শুরু হলো তার প্রত্যাবর্তনের নতুন অধ্যায়—যেখানে সাহস, আত্মবিশ্বাস এবং টিকে থাকার লড়াইই মূল থিম।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, নেটফ্লিক্সের আসন্ন ওয়েব সিরিজ ‘ফ্যামিলি বিজনেস’-এ দেখা যাবে রিয়াকে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) নেটফ্লিক্স সিরিজের আনুষ্ঠানিক ঘোষণা এবং ট্রেলার প্রকাশ করেছে। এই সিরিজে রিয়ার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন বলিউডের দুই শক্তিশালী অভিনেতা অনিল কাপুর এবং বিজয় ভার্মা। ২০২০ সালের ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রায় নিজের ফ্ল্যাটে সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক মৃত্যুর পর গোটা দেশ উত্তাল হয়। সেই ঘটনার প্রভাবে মাদককাণ্ডে নাম জড়িয়ে রিয়াকে কারাবরণ করতে হয়।

সুশান্তের মৃত্যুর আগে মুক্তি পাওয়া ‘চেহরে’ সিনেমার পর আর তাকে কোনো কাজ করতে দেখা যায়নি। এক সময় বিনোদন জগত থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন রিয়া। অবশেষে সব বাধা কাটিয়ে তিনি আবার ছন্দে ফেরার চেষ্টা করছেন। রিয়ার প্রত্যাবর্তনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

টিজার প্রকাশের পর থেকেই রিয়া ভক্তদের শুভেচ্ছায় ভাসছেন। অনেকে মন্তব্য করেছেন, পর্দায় তাকে ফিরে দেখে তারা আনন্দিত। তবে কারো মতে, তার প্রত্যাবর্তন আরও আগে হওয়া উচিত ছিল।

ছয় বছরের বিরতির পর ‘ফ্যামিলি বিজনেস’-এর মাধ্যমে রিয়ার প্রত্যাবর্তন কতটা সাফল্যমণ্ডিত হবে, এখন দর্শক ও ইন্ডাস্ট্রির নজর সেই দিকে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..