1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
মুরাদনগরের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য দিল র‍্যাব - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন

শিরোনাম
এআই চ্যাটবটে কখনোই যেসব সংবেদনশীল তথ্য শেয়ার করবেন না ঝিনাইদহ মহেশপুরে বজ্রপাতে গৃহবধূ নিহত মেসি ও এএফএ’র বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রতারণা মামলা ঘিরে হাদি হত্যাকাণ্ডে অস্ত্র ব্যবসায়ী হেলাল তিন দিনের রিমান্ডে এপ্রিল নয় মে মাসেও জ্বালানি তেলে কোনো সংকট থাকবে না অন্তর্বর্তী সরকারের সময় মব সহিংসতায় প্রশ্রয় ছিল : ডা. জাহেদ উর রহমান নতুন শ্রমবাজার খুঁজছে সরকার, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে চুক্তির উদ্যোগ বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ২২ সদস্যের স্কোয়াড প্রায় চূড়ান্ত ঘোষণা আনুষ্ঠানিকভাবে পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের হারাম উপার্জনে ইবাদত কবুল হয় না ইসলামের স্পষ্ট নির্দেশ

মুরাদনগরের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য দিল র‍্যাব

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ১৬৭ বার পঠিত
মুরাদনগরের ঘটনায়

গ্রাম্য শত্রুতা, নারীর জীবনে নেমে এলো ভয়ঙ্কর বিভীষিকা
অনলাইন ডেস্ক

কুমিল্লার মুরাদনগরে এক নারীকে ধর্ষণ, নির্যাতন ও বিবস্ত্র করে সেই দৃশ্য ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয়ঙ্কর ঘটনার অন্যতম পরিকল্পনাকারী শাহ পরানকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শুক্রবার (৪ জুলাই) রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র‌্যাব জানিয়েছে, বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে কুমিল্লার বুড়িচং উপজেলায় গোপন অভিযানে তাকে আটক করা হয়।

সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, পূর্বের ব্যক্তিগত শত্রুতার জের ধরেই এই নৃশংস ও মানবিকতার সীমা অতিক্রম করা অপরাধ সংঘটিত হয়। দুই ভাই শাহ পরান ও ফজর আলী দীর্ঘদিন ধরে ভুক্তভোগী নারীকে নানা উপায়ে হয়রানি করছিল।

র‌্যাবের ভাষ্যমতে, দুই মাস আগে ফজর আলী ও শাহ পরানের মধ্যে পারিবারিক বিরোধ নিয়ে তর্ক-বিতর্ক এবং হাতাহাতির ঘটনা ঘটে। গ্রাম্য সালিশে প্রকাশ্যে বড় ভাই ফজর আলী, ছোট ভাই শাহ পরানকে চড়-থাপ্পড় মারেন। এই অপমানের প্রতিশোধ নিতেই শাহ পরান পরিকল্পনা আঁটে। এর কিছুদিন পর ভুক্তভোগী নারীর মা ফজর আলীর কাছ থেকে ৫০ হাজার টাকা সুদের ওপর ধার নেন। সেই টাকা তুলতে ফজর আলী প্রায়ই তাদের বাড়িতে যেতেন, আর এ সুযোগকেই শাহ পরান প্রতিশোধের অস্ত্র হিসেবে বেছে নেয়।

র‌্যাব জানায়, ঘটনার দিন সন্ধ্যায় মেয়েটির বাবা-মা সনাতন ধর্মাবলম্বীদের মেলা দেখতে বের হন। সেই সুযোগে ফজর আলী সুদের টাকা চাইবার অজুহাতে ভুক্তভোগীর ঘরে ঢোকেন। কিছুক্ষণ পর ওঁতপেতে থাকা শাহ পরান, আবুল কালাম, অনিক, আরিফ, সুমন, রমজানসহ অজ্ঞাতনামা আরও ৮-১০ জন ঘরে হানা দিয়ে নারীকে নির্মমভাবে নির্যাতন করে। এ সময় অশ্লীল ভিডিওচিত্র ধারণ করে ছড়িয়ে দেয় সামাজিক যোগাযোগমাধ্যমে।

ঘটনার পর শাহ পরানসহ অভিযুক্তরা সবাই আত্মগোপন করে। র‌্যাব জানিয়েছে, তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে গণমাধ্যমকে জানানো হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..