1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
হলিউড তারকাদের রূপবদলের অজানা গোপন ফাইল - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

হলিউড তারকাদের রূপবদলের অজানা গোপন ফাইল

  • সর্বশেষ আপডেট: বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১৯০ বার পঠিত
হলিউড তারকাদের রূপবদল

যেখানে স্বপ্ন সৌন্দর্যের, সেখানেই বাস্তবের ছুরির নিখুঁত কাটছাঁট!
অনলাইন ডেস্ক

হলিউডের তারকাদের কাছে এখন বয়স শুধু একটা সংখ্যা নয়, বরং এক অদৃশ্য যুদ্ধক্ষেত্র—যেখানে সৌন্দর্য, অস্ত্রোপচার আর কসমেটিক পলিশের আলোয় লড়াই চলে নীরবে। এলিজাবেথ স্পার্কলস, একসময় টেলিভিশনের ফিটনেস গুরু, আজ নিজের ক্যারিয়ারের অস্তাচলে দাঁড়িয়ে। ৫০তম জন্মদিনে তিনি জানতে পারলেন, তাঁকে সরিয়ে নতুন মুখ আনা হচ্ছে। ব্যথিত ও মরিয়া হয়ে এলিজাবেথ হন্যে হয়ে খুঁজলেন এমন এক ব্ল্যাক মার্কেট ড্রাগ, যা তাঁকে ফিরিয়ে দেবে গ্ল্যামারের শীর্ষে। কিন্তু তাঁর পরিকল্পনা যেন হয়ে উঠল এক দুঃস্বপ্নের বিভীষিকা!

এ গল্প বাস্তব নয়, বরং গত বছরের কোরেলি ফারজার পরিচালিত আলোচিত বডি–হরর ফিল্ম ‘দ্য সাবট্যান্স’-এর চিত্রনাট্য। তবে বাস্তব জগতে এই ধরনের রূপান্তর আজকাল বড় পর্দার বাইরেও খুব চেনা দৃশ্য।

আজকাল তারকারা আর রাখঢাক করেন না। কসমেটিক সার্জারির কথা বলতে দ্বিধা নেই তাঁদের। মার্কিন টিভি তারকা রিকি লেক সম্প্রতি মুখ ও গলার নিচের অংশে সার্জারির কথা সরাসরি জানিয়েছেন জনপ্রিয় শো ‘ওয়াচ হোয়াট হ্যাপেন্স লাইভ উইথ অ্যান্ডি কোহেন’-এ। নিজে খুশি হয়ে সার্জনের নামও জানান: অ্যালেন ফুলাড।

ক্রিস জেনার ও তাঁর মেয়ে কাইলি জেনার দুজনেই সৌন্দর্যবর্ধন নিয়ে কথা বলেছেন প্রকাশ্যে। ক্রিস নিজের ফ্রেশ লুকের জন্য নিউইয়র্কের স্টিভেন লেভিনের প্রসংশা করেছেন। কাইলি টিকটকে ভক্তদের প্রশ্নের জবাবে নিজের স্তন সার্জারির খুঁটিনাটি তথ্য জানিয়েছেন।

এছাড়াও ‘ল্যাগুনা বিচ’ তারকা ক্রিস্টিন কাভালারি জানিয়েছেন যে তিনি আবার স্তনের সার্জারি করিয়েছেন, আগের অপারেশনে একটি ইমপ্ল্যান্ট ফেটে যাওয়ায়। আর ‘মার্টিন’ সিরিজের অভিনেত্রী টিশা ক্যাম্পবেল তো স্পষ্ট জানালেন—তিনি ‘মামি মেকওভার’ করিয়েছেন, শুধুই নিজের আত্মতৃপ্তির জন্য।

তবে এই সার্জারি খোলাখুলির যুগে একমাত্র লিন্ডসে লোহান রয়েছেন নীরব। কিন্তু দুবাইয়ের লুসিয়া ক্লিনিকে তাঁর নিয়মিত যাতায়াত দেখে গুঞ্জন থেমে নেই।

সৌন্দর্যের জন্য তারকারা আজ শুধু পাউডার বা পারফিউম নয়, নিচ্ছেন চরম সিদ্ধান্ত—নিজেদের রূপ বদলে ফেলছেন ছুরি-কাঁচির নিখুঁত ছোঁয়ায়। এখন লুক বদলানো মানেই নিজেকে খুঁজে পাওয়া, কাঁচি যেন হয়ে উঠছে তারকাদের আত্মবিশ্বাসের নতুন হাতিয়ার।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..