1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
খালি দেয়ালে বইয়ের তাক, গল্পে ভরা ঘর - Janatar Jagoron

খালি দেয়ালে বইয়ের তাক, গল্পে ভরা ঘর

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ১৬২ বার পঠিত
গল্পে ভরা ঘর

বইয়ের ঘ্রাণ, স্মৃতির ছোঁয়া আর শৈলীর ছাপ—একটা তাক বদলে দিতে পারে ঘরের গল্প!
অনলাইন ডেস্ক

ছোটবেলা থেকেই বইমেলা মানেই ছিল তালিকা করা, কোন বই কিনব, কার সাথে মেলায় যাব—সবকিছু নিয়ে ছিল রোমাঞ্চ। সেই বইপ্রীতি আজো আছে, আর সেই ভালোবাসারই এক বড় অংশ হলো বইয়ের তাক। কারণ শুধু বই রাখার স্থান নয়, ঠিকঠাক একটি তাক হয়ে ওঠে আপনার শখ, স্টাইল আর স্মৃতির পর্দা।

বই যদি আত্মার খোরাক হয়, বইয়ের তাক তবে তার ঠিকানা। হাতিল, রিগ্যাল, বহু—নানা আসবাব ব্র্যান্ডে এখন বইয়ের তাক মানেই নতুনত্ব আর ভিন্নতায় ভরা এক জগৎ। কাচের পাল্লা দেওয়া ক্লাসিক তাক থেকে শুরু করে ওপেন ডিজাইনের নানান জ্যামিতিক স্টাইলে পাওয়া যাচ্ছে তাক। চারকোনা তো আছেই, সঙ্গে গোল, উপবৃত্তাকার বা বোতল আকৃতির খোলা তাক—সবই এখন দারুণ জনপ্রিয়।

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী তুবা খান যেমন বলেন, “খোলামেলা তাকের বই যেন আপন হয়, কাচে আবদ্ধ তাকটা কেমন যেন দূরত্ব তৈরি করে।” অনেকেই আবার মাটি থেকে ছাদ পর্যন্ত পুরো দেয়ালজুড়ে তাক বানিয়ে নিচ্ছেন, যা একসাথে ফ্যাশন আর ফাংশন দুইই মিলে দেয়।

বইয়ের তাক শুধু বসার ঘরে নয়—শোবার ঘরে, বাচ্চাদের ঘরেও দরকার। ছোটদের জন্য চাই বহুমুখী তাক—যেখানে থাকবে গল্পের বই, রঙ-পেন্সিল, খাতাপত্র সব কিছু একসাথে। বসার ঘরের জন্য সাদামাটা চারকোনা তাক বা বোতলাকৃতির দাঁড়ানো তাক দিতে পারে ঘরকে এক নতুন চেহারা।

রঙের বেলায়ও এসেছে নতুন ভাবনা। গাঢ় দেয়ালে মানায় হালকা রঙের তাক, আর হালকা দেয়ালে কফি, বাদামি কিংবা কালো রঙের স্টাইলিশ তাক তো একেবারেই নজরকাড়া।

তাক কিনতে চান? চলে যান হাতিল, রিগ্যাল, অটবি বা বহুর শোরুমে। চাইলে নিজের ডিজাইনে কাঠের দোকান থেকে বানিয়ে নিতে পারেন পছন্দমতো তাক। পাল্লাবিহীন তাকের দাম ৬ থেকে ১০ হাজার টাকার মধ্যে, আর আলমারির মতো পাল্লাযুক্ত তাক শুরু ১২ হাজার টাকা থেকে। ঝুলন্ত তাক চাইলে পাবেন ২ থেকে ৫ হাজার টাকায়।

বইয়ের তাক এখন আর শুধু আসবাব নয়, বরং ঘরের শৈলী আর আপনার বইভালোবাসার পরিচয়!

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..