1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
জাবিতে ভবন নির্মাণে কাটা হলো ৩০ টি গাছ, তদন্ত কমিটি গঠন - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

শিরোনাম
মাহিদুল ইসলাম গফুর: তৃণমূলের আস্থা থেকে নগর নেতৃত্বের নবদিগন্ত সরকারি অনুদানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, চিত্রনাট্য জমা দিতে আহ্বান নির্মাতাদের বজ্রপাতের ঝুঁকিপূর্ণ সময় কখন, নিরাপদ থাকতে জরুরি করণীয় জানুন রূপপুরে প্রথম ফুয়েল লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে বড় অগ্রগতি ইন্দোনেশিয়ায় ট্রেন সংঘর্ষে নিহত ১৪, আহত বহু দেশের সব রুটে বাস ভাড়া বাড়ল, আজ থেকে নতুন মূল্য কার্যকর বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, হাতে বিষের বোতল তাপপ্রবাহে পুড়ছে ২১ জেলা, স্বস্তির আভাস নেই শিগগিরই এক সপ্তাহে লোডশেডিং কমানোর ঘোষণা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর পুলিশ সুপার চার কর্মকর্তার বদলি ও নতুন পদায়নের নির্দেশ

জাবিতে ভবন নির্মাণে কাটা হলো ৩০ টি গাছ, তদন্ত কমিটি গঠন

  • সর্বশেষ আপডেট: সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১৭৯ বার পঠিত
জাবিতে ভবন

জাবির ৩০ গাছ নিধন, ভবন নাকি পরিবেশ আগে?
জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের ভবন নির্মাণের জন্য প্রশাসনের অনুমতি ছাড়া গাছ কাটার বিষয়ে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (৩০ জুন) বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।

তদন্ত কমিটি গঠন করে অফিস আদেশে বলা হয়, পদার্থ বিজ্ঞান ভবন ও নির্মাণাধীন থিয়েটারের মাঝামাঝি স্থানে গাছ উপরে ফেলার বিষয়টি তদন্তপূর্বক সত্যতা উদ্‌ঘাটন করে ০৫ কর্মদিবসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন দেয়ার জন্য কমিটিকে অনুরোধ করা হলো।

সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শামছুল আলমকে সভাপতি ও সমাজবিজ্ঞান অনুষদে ডেপুটি রেজিস্ট্রার এস এম বদরুল আলম কে সদস্য সচিব করে এ কমিটি করা হয়েছে। কমিটিতে অন্যদের মধ্যে রয়েছেন আইন অনুদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম, ইনস্টিটিউট অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশনের পরিচালক (আইবিএ-জেইউ), অধ্যাপক ড. আইরিন আক্তার ও তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. শামীমা সুলতানা।

এর আগে ৩০ জুন সকালে বিশ্ববিদ্যালয়ের গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের ভবনের জন্য প্রায় ৩০ টি গাছ কাটা হয় বলে অভিযোগ করেন একদল শিক্ষার্থী।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..