1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
জবি শিক্ষার্থী মেহেদীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল  - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম
মাহিদুল ইসলাম গফুর: তৃণমূলের আস্থা থেকে নগর নেতৃত্বের নবদিগন্ত সরকারি অনুদানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, চিত্রনাট্য জমা দিতে আহ্বান নির্মাতাদের বজ্রপাতের ঝুঁকিপূর্ণ সময় কখন, নিরাপদ থাকতে জরুরি করণীয় জানুন রূপপুরে প্রথম ফুয়েল লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে বড় অগ্রগতি ইন্দোনেশিয়ায় ট্রেন সংঘর্ষে নিহত ১৪, আহত বহু দেশের সব রুটে বাস ভাড়া বাড়ল, আজ থেকে নতুন মূল্য কার্যকর বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, হাতে বিষের বোতল তাপপ্রবাহে পুড়ছে ২১ জেলা, স্বস্তির আভাস নেই শিগগিরই এক সপ্তাহে লোডশেডিং কমানোর ঘোষণা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর পুলিশ সুপার চার কর্মকর্তার বদলি ও নতুন পদায়নের নির্দেশ

জবি শিক্ষার্থী মেহেদীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল 

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১৭৯ বার পঠিত
জবি শিক্ষার্থী মেহেদী

শান্ত ছেলেটার রক্তে জেগে উঠলো গোটা ক্যাম্পাস!
অনলাইন ডেস্ক

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য মো. মেহেদী হাসানের ওপর নিষিদ্ধ ঘোষিত সংগঠন সেচ্ছাসেবক লীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস।

মঙ্গলবার (২৭ মে) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভাস্কর্য চত্বরে তীব্র ক্ষোভে ফেটে পড়ে জবি ডিবেটিং সোসাইটি। বিক্ষোভ মিছিলটি ভাস্কর্য চত্বর থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে একই স্থানে মানববন্ধনের মধ্য দিয়ে শেষ হয়।

এ সময় ক্ষুব্ধ শিক্ষার্থীরা ‘মেহেদীর উপর হামলার বিচার চাই’, ‘সন্ত্রাসীদের দমন না হলে আন্দোলন চলবে’, ‘গুন্ডা লীগের রক্তচক্ষু মানি না’, ‘ফ্যাসিবাদ নিপাত যাক’সহ নানা প্রতিবাদী স্লোগানে আকাশ ভারি করে তোলে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মাসুদ রানা বলেন, “আমরা আশা করেছিলাম শেখ হাসিনার সরকারের পতনের পর দেশে স্বস্তি ফিরবে, কিন্তু ৫ আগস্টের পর বুঝতে পারি—এক ফ্যাসিবাদ চলে আরেক ফ্যাসিবাদ আসে।”

ডিবেটিং সোসাইটির সভাপতি মাঈন আল মুবাশ্বির বলেন, “মেহেদী হাসান তো আপনাদের সরকারেরই মানুষ। তাকে যদি আপনারা নিরাপত্তা দিতে না পারেন, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনতেই হবে।”

মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য দেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইস উদ্দিন। তিনি বলেন, “রাতে মেহেদীর ছেঁড়া জামা আর আহত অবস্থা দেখে আমি হতবাক হয়ে যাই। মেহেদী শান্ত স্বভাবের ছেলে, জুলাই আন্দোলনের সাহসী মুখ। তার ওপর এমন বর্বর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”

গণমাধ্যমকে পুলিশ জানায়, ২৪ মে চাঁদপুর জেলার দক্ষিণ মতলব থানার নিজ এলাকায় মেহেদী হাসানের ওপর হামলা চালায় স্বেচ্ছাসেবক লীগের সন্ত্রাসীরা। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনার সঙ্গে জড়িত শাহজাহান নামের স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..