1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ইয়েমেনের কয়েকটি বিমান বন্দরে ইসরায়েলের হামলা - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন

শিরোনাম
জ্বালানি তেলের নতুন দাম কার্যকর ঘোষণা; আজ থেকে শুরু এআই চ্যাটবটে কখনোই যেসব সংবেদনশীল তথ্য শেয়ার করবেন না ঝিনাইদহ মহেশপুরে বজ্রপাতে গৃহবধূ নিহত মেসি ও এএফএ’র বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রতারণা মামলা ঘিরে হাদি হত্যাকাণ্ডে অস্ত্র ব্যবসায়ী হেলাল তিন দিনের রিমান্ডে এপ্রিল নয় মে মাসেও জ্বালানি তেলে কোনো সংকট থাকবে না অন্তর্বর্তী সরকারের সময় মব সহিংসতায় প্রশ্রয় ছিল : ডা. জাহেদ উর রহমান নতুন শ্রমবাজার খুঁজছে সরকার, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে চুক্তির উদ্যোগ বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ২২ সদস্যের স্কোয়াড প্রায় চূড়ান্ত ঘোষণা আনুষ্ঠানিকভাবে পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের

ইয়েমেনের কয়েকটি বিমান বন্দরে ইসরায়েলের হামলা

  • সর্বশেষ আপডেট: সোমবার, ১২ মে, ২০২৫
  • ১৪৫ বার পঠিত
ইসরায়েলের হামলা

ইসরায়েলের ঘাতক বিমান হুতিদের বন্দরে আগুন ঝরালো!
অনলাইন ডেস্ক

ইসরায়েলের বিমান বাহিনী হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণাধীন ইয়েমেনের কৌশলগত তিনটি বন্দরে ধারাবাহিকভাবে বিস্ফোরক হামলা চালিয়েছে। রবিবার (১২ মে) ইসরায়েলের স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত তথ্যে জানানো হয়, হুতিদের দখলে থাকা রাস ইসা, হোদায়দা এবং আস-সালিফ বন্দরে এই হামলা সংঘটিত হয়। ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, এসব এলাকা থেকেই ইসরায়েলের অভ্যন্তরে হামলার পরিকল্পনা ও বাস্তবায়ন হচ্ছিল। সূত্র: শাফাক নিউজ।

হামলার কয়েক ঘণ্টা আগে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র অ্যাভিচাই আদ্রায়ি সংশ্লিষ্ট এলাকার বেসামরিক মানুষদের সরে যাওয়ার আহ্বান জানান। তিনি এই বন্দরগুলোকে ‘সক্রিয় হুমকির কেন্দ্র’ হিসেবে আখ্যায়িত করেন এবং তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার যৌক্তিকতা তুলে ধরেন।

এখনও পর্যন্ত হামলার ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের বিষয়ে নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি। হুতি বিদ্রোহী গোষ্ঠীর পক্ষ থেকেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি।

এই হামলার পেছনে রয়েছে গত শুক্রবার হুতিদের এক পাল্টা প্রতিশোধমূলক হামলা। ওই দিন হুতি যোদ্ধারা ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর এবং তেলআবিবের ইয়াফা এলাকায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তার আগের দিন ইসরায়েল সানা শহরে ভয়াবহ বিমান হামলা চালায়, যাতে আন্তর্জাতিক বিমানবন্দর, বিদ্যুৎ স্থাপনা ও শিল্প অঞ্চল লক্ষ্যবস্তু হয়।

হুতি গোষ্ঠীর দাবি, গাজায় ইসরায়েলি আগ্রাসনে ৬১ হাজার ৭০০-এর বেশি নিরীহ মানুষ নিহত এবং ১ লাখ ১১ হাজারের বেশি আহত হয়েছে, যার জবাব দিতেই তারা এই অভিযান চালাচ্ছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..