1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ইসরাইলের বিমান হামলায় লেবাননে ২৪৭ নিহত, আহত ৭২৭ - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

শিরোনাম
এআই চ্যাটবটে কখনোই যেসব সংবেদনশীল তথ্য শেয়ার করবেন না ঝিনাইদহ মহেশপুরে বজ্রপাতে গৃহবধূ নিহত মেসি ও এএফএ’র বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রতারণা মামলা ঘিরে হাদি হত্যাকাণ্ডে অস্ত্র ব্যবসায়ী হেলাল তিন দিনের রিমান্ডে এপ্রিল নয় মে মাসেও জ্বালানি তেলে কোনো সংকট থাকবে না অন্তর্বর্তী সরকারের সময় মব সহিংসতায় প্রশ্রয় ছিল : ডা. জাহেদ উর রহমান নতুন শ্রমবাজার খুঁজছে সরকার, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে চুক্তির উদ্যোগ বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ২২ সদস্যের স্কোয়াড প্রায় চূড়ান্ত ঘোষণা আনুষ্ঠানিকভাবে পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের হারাম উপার্জনে ইবাদত কবুল হয় না ইসলামের স্পষ্ট নির্দেশ

ইসরাইলের বিমান হামলায় লেবাননে ২৪৭ নিহত, আহত ৭২৭

  • সর্বশেষ আপডেট: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৬ বার পঠিত
ইসরাইলের বিমান হামলায় লেবাননে ২৪৭ নিহত

লেবাননের দক্ষিণ এবং পূর্বাঞ্চলে ইসরাইলি বিমান হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪৭। এর মধ্যে ২১ জন শিশু, ৩৯ জন নারী এবং দুইজন প্যারামেডিক কর্মী রয়েছেন। আহতের সংখ্যা ৭২৭ জনে পৌঁছেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।

গত কয়েকদিন ধরে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবং ইসরাইলি বাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে। এর অংশ হিসেবে, সোমবার (২৩ সেপ্টেম্বর) ইসরাইলি বাহিনী একাধিক বিমান হামলা চালায়, মূলত লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চল লক্ষ্য করে।

ইসরাইলি সামরিক বাহিনীর দাবি, তারা লেবাননে প্রায় ৩০০টি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। গত বছরের ৮ অক্টোবর সংঘাত শুরুর পর এটিই ছিল ইসরাইলের সবচেয়ে বড় হামলা।

হামলার কেন্দ্রবিন্দু ছিল বিনতে জবেইল, আইতারুন, মাজদাল সেলেম, হুলা, তোরা, কলাইলেহ, হারিস, নাবি চিত, তারায়া, শ্মেস্টার, হারবাতা, লিবায়া এবং সোহমোরসহ আরও কয়েক ডজন শহর।

বেশিরভাগ আঘাতই আবাসিক এলাকায় হানা দেয়, যার ফলে নাবাতিয়েহ ও বেকা উপত্যকার বাড়িঘর, গুদাম এবং কারখানাগুলোতে আগুন ধরে যায়। লেবানিজ সিভিল ডিফেন্স কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন।

লেবানিজ সিভিল ডিফেন্সের মতে, তাদের জরুরি উদ্ধার দলগুলো ইসরাইলি আক্রমণের ফলে আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দিচ্ছে। নিহতদের লাশও তারা উদ্ধার করছে।

এক বিবৃতিতে সিভিল ডিফেন্স জানায়, বৈরুতের দক্ষিণ শহরতলিতে গত শুক্রবার (২০ সেপ্টেম্বর) ইসরাইলি হামলায় যে ভবন ধ্বংস হয়েছে, সেখানেও লাশ উদ্ধার কাজ চলছে। বিধ্বস্ত ওই ভবন থেকে এখন পর্যন্ত ৫৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে, এবং এখনও পাঁচজন নিখোঁজ রয়েছেন।

এদিকে, ফিলিস্তিনের গাজা উপত্যকায়ও ইসরাইলি আক্রমণ অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় ২৪ জন ফিলিস্তিনি নিহত এবং ৬০ জন আহত হয়েছেন।

এদের মধ্যে গাজার দেইর এল-বালাহতে এক মা এবং তার চার সন্তান নিহত হয়েছেন। এছাড়াও, স্কুলে আশ্রয় নেওয়া অবস্থায় দুটি আলাদা হামলায় ১০ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..