1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
মা হিসেবে বদলে গেছে দীপিকার দিন - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

শিরোনাম
হাদি হত্যাকাণ্ডে অস্ত্র ব্যবসায়ী হেলাল তিন দিনের রিমান্ডে এপ্রিল নয় মে মাসেও জ্বালানি তেলে কোনো সংকট থাকবে না অন্তর্বর্তী সরকারের সময় মব সহিংসতায় প্রশ্রয় ছিল : ডা. জাহেদ উর রহমান নতুন শ্রমবাজার খুঁজছে সরকার, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে চুক্তির উদ্যোগ বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ২২ সদস্যের স্কোয়াড প্রায় চূড়ান্ত ঘোষণা আনুষ্ঠানিকভাবে পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের হারাম উপার্জনে ইবাদত কবুল হয় না ইসলামের স্পষ্ট নির্দেশ পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে প্রধানমন্ত্রীর বার্তা হরমুজ প্রণালিতে আটকে থাকা বাংলাদেশি জাহাজ নিয়ে ইরানের বার্তা

মা হিসেবে বদলে গেছে দীপিকার দিন

  • সর্বশেষ আপডেট: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১৯ বার পঠিত
মা হিসেবে বদলে গেছে দীপিকার দিন

ঘর আলো করে ফুটফুটে কন্যাসন্তান এসেছে দীপিকা পাড়ুকোনের। মেয়ের জন্মের এক সপ্তাহের মাথায় বাড়ি ফিরেছেন রণবীর ও দীপিকা। রোববার সকাল সকাল হাসপাতালে পৌঁছে যায় তারকা দম্পতির পরিবার।
মেয়েকে নিয়ে দম্পতির বাড়ি ফেরার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ভাইরালও হয়েছে। মুম্বাইয়ের সড়কে দেখা গেছে অভিনেত্রীর গাড়ি।
যদিও কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সন্তানকে নিয়ে বাড়ি ফেরেন তাঁরা। নবজাতকের ছবি তুলতে পারেননি কেউ।

মা হিসেবে বদলে গেছে দীপিকার দিন

বর্তমানে সন্তানকে নিয়ে দারুণ ব্যস্ত এই দম্পতি। কাজ থেকে পুরোদস্তুর বিরতি নিয়েছেন নায়িকা। অন্যদিকে পিতৃত্বকালীন ছুটিতে আছেন রণবীরও। বলা চলে, মা হওয়ার পর বদলে গেছে অভিনেত্রীর দিনকাল। সেই আভাসও মিলেছে অভিনেত্রীর সামাজিক যোগাযোগমাধ্যমে।

দীপিকার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেখে আঁচ করাই যায়, নবজাতক আসার পরেই ঘুম উড়ে গেছে নতুন মা-বাবার।

কন্যাকে খাওয়ানো, ঘুম পাড়ানো এবং আবার সেটারই পুনরাবৃত্তি! ইনস্টাগ্রাম বায়োতে লিখে পরিবর্তিত জীবনের কথা জানালেন দীপিকা। বোঝাই যাচ্ছে, এখন অভিনেত্রীর সবটা জুড়ে তাঁর কন্যা।

এ ছাড়া জন্মের পরপরই তারকা বনে গেছে দীপিকা-রণবীরের সন্তান। তাকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন ভারতের শীর্ষ ধনকুবের মুকেশ আম্বানি ও বলিউড বাদশাহ শাহরুখ খান।

মা হিসেবে বদলে গেছে দীপিকার দিন

সঞ্জয় লীলা বানসালির সিনেমা ‘রামলীলা’র সেটে দেখা হয়েছিল দীপিকা-রণবীরের। পরে ‘বাজিরাও মাস্তানি’ ও ‘পদ্মাবত’ ছবিতেও অভিনয় করেন তাঁরা। দীর্ঘ ছয় বছরের প্রেমের পর ২০১৮ সালের ১৪ নভেম্বর ইতালির লেক কোমোতে গাঁটছড়া বাঁধেন রণবীর-দীপিকা।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..