1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
প্রিয়াঙ্কা চোপড়ার চমক! ছয় বছর পর বলিউডে - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

প্রিয়াঙ্কা চোপড়ার চমক! ছয় বছর পর বলিউডে

  • সর্বশেষ আপডেট: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ২৭৬ বার পঠিত
প্রিয়াঙ্কা চোপড়ার চমক
this is a collected or created picture for Janatar Jagoron news.

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া, যিনি তার অসাধারণ অভিনয়ের মাধ্যমে বলিউডে অনেক দর্শকের হৃদয় জয় করেছেন। তিনি একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে বলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এরপর প্রিয়াঙ্কা হলিউডের দিকে ঝুঁকেন, যেখানে তিনি “কোয়ান্টিকো”, “বেওয়াচ”, “দ্য ম্যাট্রিক্স রিসারেকশন্স” এবং সাম্প্রতিক “সিটাডেল”-এর মতো কাজের মাধ্যমে বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছেন। তবে দীর্ঘ ছয় বছর পর তিনি আবার বলিউডে ফিরে আসছেন এবং নতুন একটি সিনেমায় অভিনয় করতে চলেছেন।

জানা গেছে, এস এস রাজামৌলির পরিচালনায় নির্মিত হতে যাওয়া একটি অ্যাডভেঞ্চারধর্মী সিনেমায় কাজ করবেন প্রিয়াঙ্কা। সিনেমাটিতে তার সহ-অভিনেতা হিসেবে থাকবেন দক্ষিণ ভারতীয় সুপারস্টার মহেশ বাবু। যদিও ছবিটির নাম এখনও চূড়ান্ত হয়নি, তবে চিত্রনাট্যের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। নির্মাতা রাজামৌলি আশা করছেন, ২০২৫ সালের এপ্রিল মাসে ছবিটির শুটিং শুরু হবে। ভারতীয় গণমাধ্যম পিঙ্কভিলার তথ্য অনুযায়ী, পরিচালক দীর্ঘদিন ধরে এমন একজন গ্লোবাল প্রভাবশালী নারী চরিত্র খুঁজছিলেন যার জন্য প্রিয়াঙ্কা ছিলেন আদর্শ। প্রিয়াঙ্কার সঙ্গে নির্মাতা গত ছয় মাসে একাধিকবার আলোচনায় বসেন এবং অবশেষে তারা একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন।

সিনেমাটি ২০২৬ সালের শেষ অবধি শুটিং চলবে এবং ২০২৭ সালে একটি বিশাল থিয়েট্রিকাল মুক্তি পাবে বলে ধারণা করা হচ্ছে। ভারতের পাশাপাশি যুক্তরাষ্ট্রের বিভিন্ন লোকেশন এবং আফ্রিকার গভীর বনাঞ্চলে সিনেমাটির শুটিং পরিকল্পনা রয়েছে।

প্রসঙ্গত, বলিউডে প্রিয়াঙ্কাকে সর্বশেষ দেখা গিয়েছিল ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত সোনালি বোস পরিচালিত “দ্য স্কাই ইজ পিঙ্ক” ছবিতে। এই সিনেমায় তার সহ-অভিনেতা হিসেবে ছিলেন ফারহান আখতার, জাইরা ওয়াসিম এবং রহিত সারাফসহ আরও অনেকে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..