1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
আরও একবার বিয়ের পিঁড়িতে বনিতা বিজয় কুমার - Janatar Jagoron

আরও একবার বিয়ের পিঁড়িতে বনিতা বিজয় কুমার

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ২৩৮ বার পঠিত
বনিতা বিজয় কুমার

ভারতীয় তামিল সিনেমার অভিনেত্রী বনিতা বিজয় কুমার ফের বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। সবকিছু সঠিক থাকলে আগামী ৫ অক্টোবর শনিবার তিনি চতুর্থবারের মতো সংসার জীবন শুরু করবেন। তার হবু বর হলেন রবার্ট, যিনি পেশায় একজন কোরিওগ্রাফার।

সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের হবু বরের সঙ্গে তোলা একটি রোমান্টিক ছবি শেয়ার করে তিনি এই নতুন অধ্যায়ের ঘোষণা দেন।

২০০০ সালের ১০ সেপ্টেম্বর বনিতা প্রথমবারের মতো অভিনেতা আকাশের সঙ্গে সংসার বাঁধেন। তাদের সংসারে এক পুত্র সন্তানের জন্ম হয় পরের বছর, এবং চার বছর পর একটি কন্যা সন্তানেরও জন্ম দেন বনিতা। কিন্তু ২০০৫ সালে তারা আলাদা হয়ে যান।

২০০৭ সালে ব্যবসায়ী আনন্দ জয় রাজনকে বিয়ে করেন তিনি, কিন্তু ২০১২ সালে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ ঘটে। এ সংসারে একটি কন্যা সন্তান রয়েছে। ২০১৩ সালে কোরিওগ্রাফার রবার্টের সঙ্গে বনিতার সম্পর্ক শুরু হয়, যা ২০১৭ সালে ভেঙে যায়। এই সময়ে মানসিকভাবে ভেঙে পড়েন বনিতা।

২০২০ সালে তিনি জানান, ফটোগ্রাফার পিটার পলের সঙ্গে সম্পর্কিত রয়েছেন। একই বছরের ২৭ জুন তারা বিয়ে করেন। কিন্তু পরে জানা যায় পিটার বিবাহিত এবং দুই সন্তানের বাবা। এর ফলে পিটার প্রথম স্ত্রী এলিজাবেথ বনিতা ও পিটারের বিরুদ্ধে মামলা করেন, এবং বনিতা পিটারকে ডিভোর্স দেন।

২০১৩ সালে রবার্টের সঙ্গে সম্পর্ক গড়ার সময় বিয়ের গুঞ্জন শোনা গিয়েছিল, কিন্তু বনিতা সেটি অস্বীকার করেছিলেন। তিনি তখন পিটারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার কথা বলেছিলেন। এবার পুরোনো প্রেমিক রবার্টের সঙ্গে নতুন করে ঘর বাঁধার সিদ্ধান্ত নিয়েছেন বনিতা।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..