1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ডেকাথলন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হিসেবে সায়েফ আহমেদের নিয়োগ - Janatar Jagoron
শিরোনাম

ডেকাথলন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হিসেবে সায়েফ আহমেদের নিয়োগ

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১৯১ বার পঠিত
কান্ট্রি ডিরেক্টর হিসেবে সায়েফ আহমেদের নিয়োগ

ডেকাথলনের নেতৃত্বে সায়েফ, গর্বে মাথা উঁচু বাংলাদেশের!
অনলাইন ডেস্ক

বিশ্বের অন্যতম বৃহৎ ক্রীড়া সরঞ্জাম উৎপাদক ও বিপণন সংস্থা ডেকাথলন তাদের বাংলাদেশ ইউনিটের জন্য নতুন প্রোডাকশন কান্ট্রি ডিরেক্টর হিসেবে সায়েফ আহমেদকে নিয়োগ দিয়েছে। এই নিযুক্তির মাধ্যমে ডেকাথলন বাংলাদেশে স্থানীয় নেতৃত্বের বিকাশ ও টেকসই উৎপাদন ব্যবস্থার প্রতি তাদের প্রতিশ্রুতি আরও জোরালো করল।

সায়েফ আহমেদ ডেকাথলনে তার ১১ বছরের পেশাগত অভিজ্ঞতা নিয়ে এ দায়িত্ব গ্রহণ করছেন। তিনি ২০১৪ সালে বাংলাদেশে প্রোডাকশন লিডার হিসেবে যাত্রা শুরু করেন এবং দেশে-বিদেশে একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। সাম্প্রতিককালে তিনি ফ্রান্সে ডেকাথলনের হেড অফিসে ‘পারচেজ ডিরেক্টর, ওভেন অ্যাপারেল’ হিসেবে কাজ করেছেন। প্রযুক্তি-ভিত্তিক উৎপাদন ও বৈশ্বিক সোর্সিংয়ে তার অভিজ্ঞতা বাংলাদেশ ইউনিটের কার্যক্রমে গতি আনবে বলে আশা।

বাংলাদেশ ডেকাথলনের অন্যতম প্রধান সোর্সিং হাব। এখানকার অংশীদার কারখানাগুলোতে বছরে ১০ কোটির বেশি পণ্য উৎপাদিত হয়, যা প্রতিষ্ঠানটির বৈশ্বিক সোর্সিংয়ের ১০ শতাংশ ছাড়িয়ে গেছে। বাংলাদেশ থেকে উৎপাদিত পোশাক, জুতা, তাঁবু ও অন্যান্য ক্রীড়া সরঞ্জাম বিশ্বের বহু দেশে রপ্তানি হয় এবং এটি কোম্পানির শীর্ষ তিনটি সোর্সিং হাবের একটি।

দায়িত্ব গ্রহণ উপলক্ষে সায়েফ আহমেদ বলেন, “বাংলাদেশে ডেকাথলনের প্রোডাকশন টিমের নেতৃত্ব দেওয়া আমার জন্য সম্মানের। দেশটির সম্ভাবনা সীমাহীন—এটি শুধু একটি সোর্সিং কেন্দ্র নয়, বরং উদ্ভাবন ও টেকসই উদ্যোগের একটি প্রাণকেন্দ্র। আমি আমাদের টিম ও সহযোগীদের সঙ্গে মিলে একটি নৈতিক, আধুনিক ও শক্তিশালী উৎপাদন পরিবেশ গড়তে কাজ করব।”

ডেকাথলনের সাউথ-ইস্ট এশিয়া প্রোডাকশন জোন ডিরেক্টর দীপক ডি’সুজা বলেন, “সায়েফের নেতৃত্ব ডেকাথলনের মূল্যবোধকে দৃঢ়ভাবে ধারণ করে। আমরা আত্মবিশ্বাসী যে তার অভিজ্ঞতা ও অঙ্গীকার বাংলাদেশের উৎপাদন কার্যক্রমে গতি, স্থিতিশীলতা ও উদ্ভাবন নিয়ে আসবে। তিনি স্থানীয় জ্ঞানের সঙ্গে আন্তর্জাতিক দক্ষতা মিলিয়ে আমাদের আগামীর পথ দেখাবেন।”

তিনি এই পদে বিবেক কুনওয়ারের স্থলাভিষিক্ত হলেন, যিনি বর্তমানে ফ্রান্সে ডেকাথলনের সদর দপ্তরে ‘চিফ অব স্টাফ—ভ্যালু চেইন’ হিসেবে দায়িত্বে আছেন।

সায়েফ আহমেদের এই পদোন্নতি কেবল তার ব্যক্তিগত অর্জনের স্বীকৃতি নয়, বরং এটি বৈশ্বিক সাপ্লাই চেইনে স্থানীয় প্রতিভার ওপর ডেকাথলনের বাড়তে থাকা আস্থারও স্পষ্ট প্রমাণ বলে জানায় গণমাধ্যম

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..