1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
কক্সবাজারে মানবপাচারের হাত থেকে উদ্ধার ৩৮ জন - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

কক্সবাজারে মানবপাচারের হাত থেকে উদ্ধার ৩৮ জন

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ১৩১ বার পঠিত
কক্সবাজারে মানবপাচারের জালে ৩৮ জন নির্ভিকভাবে উদ্ধার।

অনলাইন ডেস্ক ,

কক্সবাজারের টেকনাফে কৌশলী অভিযান চালিয়ে নারী ও শিশুসহ ৩৮ জনকে মানবপাচারের হাত থেকে রক্ষা করেছে কোস্টগার্ড ও নৌবাহিনী। একই সময়ে দুই পাচারকারীকে আটক করা হয়।

শুক্রবার (৩ অক্টোবর) ভোরে বাহারছড়া ইউনিয়নের গহিন পাহাড়ি এলাকায় পরিচালিত যৌথ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সমুদ্রপথে মালয়েশিয়া ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে পাচারের উদ্দেশ্যে ৩৮ জনকে পাহাড়ি এলাকায় আটকে রাখা হয়েছিল।

অভিযানকারীরা পাচারকারীদের গোপন আস্তানায় ঢুকে ১৮ নারী, ১২ পুরুষ ও ৮ শিশুসহ সকলকে উদ্ধার করেন। ভুক্তভোগীরা জানায়, পাচারকারীরা তাদের মুক্তিপণ আদায় এবং বিদেশে পাচারের প্রস্তুতি নেয়ার সময় শারীরিক নির্যাতন চালাচ্ছিল। উদ্ধার অভিযানে আটক দুজন পাচারকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কোস্টগার্ড কর্মকর্তা উল্লেখ করেছেন, মানবপাচার ও অবৈধ কর্মকাণ্ড রোধে বাংলাদেশ কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..