1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ক্রিকেট খেলা নিয়ে রণক্ষেত্র, আহত ২০ জন - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

ক্রিকেট খেলা নিয়ে রণক্ষেত্র, আহত ২০ জন

  • সর্বশেষ আপডেট: শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ১৩৬ বার পঠিত
ক্রিকেট খেলা নিয়ে রণক্ষেত্র
this is a collected or created picture for Janatar Jagoron news.

হবিগঞ্জের মাধবপুরে ক্রিকেট খেলা নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের প্রায় ২০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে মাধবপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শুক্রবার (৩ জানুয়ারি) বিকালে উপজেলার আদাউর ইউপির গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

আহতরা হলেন- সুমন মিয়া (২২), ফিরোজ মিয়া (৯৫), আশরাফুল (১৬), মাহিন (১৭), খসরু (৫০), মাহমুদা (৪৫), আলফু মিয়া (৭৫), মেমরাজ (২৫), আরিফ (২৫), আফিয়া (৭০), আরাফাত (১৬), শরীফ (২০), সাইফুল (১৪), সজীব (১৫), রাসেল মিয়া (৩২), কাদির (৭৫), নাছির (৪০), আ. জলিল (৩৫), মাসুক (৪৩), আবু ছালেক (৩২) ও গফুর মিয়া (৫৫)।

স্থানীয় বাসিন্দা ধনু মিয়া গণমাধ্যমকে বলেন, ফিরোজ গ্রুপ এবং মাহফুজ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আজ ক্রিকেট খেলার কারণে তারা একত্রিত হয়ে মারামারি শুরু করে, যার ফলে প্রায় ২০ জন আহত হয়। বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। বাড়িঘর ভাঙচুর এবং একটি সিএনজি ভাঙচুর হয়েছে।

মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যমকে জানান, মারামারি শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..