1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
খাগড়াছড়ির সহিংসতার ঘটনায় তদন্তে পাঁচ সদস্যের কমিটি - Janatar Jagoron

খাগড়াছড়ির সহিংসতার ঘটনায় তদন্তে পাঁচ সদস্যের কমিটি

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬৯ বার পঠিত
খাগড়াছড়িতে সহিংসতার তদন্তে মাঠে প্রশাসন

অনলাইন ডেস্ক,

খাগড়াছড়ির গুইমারায় সাম্প্রতিক সহিংসতার ঘটনাটি গভীরভাবে তদন্তে নিতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের সময় বিষয়টি নিশ্চিত করেন খাগড়াছড়ির জেলা প্রশাসক (ডিসি) এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার।

ডিসি বলেন,

“যারা এ ঘটনায় প্রাণ হারিয়েছেন বা আহত হয়েছেন, তাদের পরিবারকে একা রাখা হবে না। চিকিৎসাধীনদের সম্পূর্ণ চিকিৎসা ব্যয় সরকার বহন করবে। আমরা আজ এসেছি তাদের পাশে দাঁড়াতে ও ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা জানাতে।”

তিনি আরও জানান, অবরোধকারীদের সঙ্গে প্রশাসনের আলোচনা হয়েছে। তাদের ৮ দফা দাবির মধ্যে ৭টি ইতোমধ্যে সমাধানের পথে। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চান তিনি।

“অবরোধ প্রত্যাহার করলে ১৪৪ ধারা শিথিল করা হবে,”— বলেন ডিসি।

এসময় জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, পুলিশ সুপার আরেফিন জুয়েল, গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আকতার এবং থানার ওসি মো. এনামুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।

গত রোববার (২৮ সেপ্টেম্বর) সিঙ্গিনালায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে সহিংসতা ছড়িয়ে পড়ে। উত্তেজনাকর পরিস্থিতিতে গুলিতে তিন যুবক নিহত হন। তারা হলেন দেবলছড়ি চেয়ারম্যানপাড়ার আথুইপ্রু মারমা (২১), সাং চেং গুলিপাড়ার আথ্রাউ মারমা (২২) এবং রামসু বাজারের তৈইচিং মারমা (২০)।

নিহত তিনজনের মরদেহ ময়নাতদন্ত শেষে সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে স্থানীয়ভাবে তাদের দাহক্রিয়া সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেছেন ওসি এনামুল হক। তিনি বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। টহল জোরদার রাখা হয়েছে যাতে কেউ পরিস্থিতি ঘোলাটে করতে না পারে।”

স্কুলছাত্রী ধর্ষণের প্রতিবাদে জুম্ম ছাত্র-জনতার ডাকা অনির্দিষ্টকালের অবরোধ আজও (চতুর্থ দিন) চলছে। অবরোধে ইজিবাইক চললেও অন্যান্য যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে।

শনিবার থেকে বলবৎ থাকা ১৪৪ ধারা এখনও বহাল রয়েছে খাগড়াছড়ি পৌরসভা, সদর উপজেলা ও গুইমারা উপজেলায়। শহরের চেঙ্গী স্কয়ার, শাপলা চত্বর, কলেজ গেইট, স্বনির্ভর ও জিরো মাইলসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে নিরাপত্তা বাহিনী অবস্থান নিয়েছে। পথচারীদের পরিচয় যাচাই ও তল্লাশি চলছে।

উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর রাতে প্রাইভেট পড়ে ফেরার পথে এক কিশোরীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ ওঠে। রাত ১১টার দিকে অচেতন অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়। ঘটনাটির সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ ইতোমধ্যে শয়ন শীল (১৯) নামে এক যুবককে আটক করেছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..