1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
খুলনা রেঞ্জ রিজার্ভ ফোর্স স্কুলে শিক্ষক শাহাজাহানের ঘোড়ার গাড়ীতে রাজকীয় বিদায় - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম
জ্বালানি তেলের নতুন দাম কার্যকর ঘোষণা; আজ থেকে শুরু এআই চ্যাটবটে কখনোই যেসব সংবেদনশীল তথ্য শেয়ার করবেন না ঝিনাইদহ মহেশপুরে বজ্রপাতে গৃহবধূ নিহত মেসি ও এএফএ’র বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রতারণা মামলা ঘিরে হাদি হত্যাকাণ্ডে অস্ত্র ব্যবসায়ী হেলাল তিন দিনের রিমান্ডে এপ্রিল নয় মে মাসেও জ্বালানি তেলে কোনো সংকট থাকবে না অন্তর্বর্তী সরকারের সময় মব সহিংসতায় প্রশ্রয় ছিল : ডা. জাহেদ উর রহমান নতুন শ্রমবাজার খুঁজছে সরকার, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে চুক্তির উদ্যোগ বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ২২ সদস্যের স্কোয়াড প্রায় চূড়ান্ত ঘোষণা আনুষ্ঠানিকভাবে পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের

খুলনা রেঞ্জ রিজার্ভ ফোর্স স্কুলে শিক্ষক শাহাজাহানের ঘোড়ার গাড়ীতে রাজকীয় বিদায়

  • সর্বশেষ আপডেট: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১৩১ বার পঠিত
ঘোড়ার গাড়ীতে স্কুলে প্রবেশ, অবসরের বর্ণাঢ্য বিদায়

মামুন মোল্লা, খুলনা জেলা প্রতিনিধি

খুলনা রেঞ্জ রিজার্ভ ফোর্স সেকেন্ডারী স্কুলের সিনিয়র শিক্ষক এবং বিদ্যালয় প্রতিষ্ঠাকালীন শিক্ষক মোঃ শাহ্জাহান হাওলদারের অবসর জনিত ঘোড়ার গাড়ীতে করে রাজকীয় বিদায় সংবর্ধনা দিলেন বিদ্যালয়ের দীর্ঘদিনের সহকর্মী শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। দীর্ঘ ৩৬ বছর ৮ মাস শিক্ষকতা জীবনের শেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে ব্যতিক্রমী এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে রেঞ্জ রিজার্ভ ফোর্স সেকেন্ডারী স্কুল কর্তৃপক্ষ ।
প্রতিদিনের ন্যায় গতকাল ৩১ আগস্ট শেষ কর্ম দিবসে তাকে ঘোড়ার গাড়ীতে করে বিদ্যালয়ে প্রবেশ করানো হয় এবং বিদ্যালয়ের শেষ কর্মদিবসের সংবর্ধনা শেষে রাজকীয়ভাবে তাকে ঘোড়ার গাড়ীতে চড়িয়ে বাসায় পৌঁছে দেওয়া হয়। এর আগে রেঞ্জ রিজার্ভ ফোর্স সেকেন্ডারী স্কুল, খুলনার আয়োজনে বিদ্যালয়ে প্রতিষ্ঠাকালীন সিনিয়র এই শিক্ষক মোঃ শাহ্জাহান হাওলদার এর অবসর জনিত বিদায় সংবর্ধনা বিদ্যালয়ের অডিটরিয়াম মিলানায়তনে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তৃতায় বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সিনিয়র শিক্ষক মোঃ শাহাজাহান হাওলাদার বলেন, কখনো আমি কল্পনা করতে পারিনি এত সম্মান ও বর্ণাঢ্য আয়োজনে এভাবে আমাকে বিদায় দেয়া হবে। বিদ্যালয়ের সহকর্মী ও শিক্ষার্থীদের ভালোবাসায় আমি ধন্য। আমাকে যেভাবে সংবর্ধনা প্রদান করা হলো তা আমার জীবনে স্বরণীয় হয়ে থাকবে। তিনি বিদ্যালয়ের এবং বিদ্যালয়ের শিক্ষার্থীদের মঙ্গলে সকলকে এক সাথে কাজ করার জন্য আহবান জানিয়ে বলেন অন্ধজনে আলো দাও এই লক্ষে ১৯৮৯ সালের ১ জানুয়ারী তৎকালীন প্রি-ক্যাডেট স্কুলে তাবু টানিয়ে অবৈতনিকভাবে শিক্ষকতা শুরু করি এই বিদ্যালয়ে। আজ এই বিদ্যালয়ের ঐহিহ্য নামধাম সুনাম অত্র অঞ্চলের সকলের মাঝে ছড়িয়ে পড়েছে। এটি ধরে রাখতে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করে বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন করতে হবে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মতিয়ার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্মৃতিচারণ করে বক্তৃতা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবু জাফর সরদার, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাকসুদা কাজী, সহকারী শিক্ষক মাওলানা মোঃ মহিউদ্দিন, মোঃ বেলাল হোসেন, মোঃ রিপন হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ স্মৃতিচারণ করেন বক্তব্য প্রদান করেন। সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের উপহার সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে সংবর্ধিত অতিথিকে ঘোড়ার গাড়ীতে করে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের আঙ্গিনা ঘুরিয়ে মীরেরডাঙ্গাস্থ সেনপাড়া তার বাসভবনে পৌঁছে দেওয়া হয়।
উল্লেখ্য রেঞ্জ রিজার্ভ ফোর্স সেকেন্ডারী স্কুল, খুলনার সিনিয়র শিক্ষক এবং বিদ্যালয় প্রতিষ্ঠাকালীন শিক্ষক মোঃ শাহ্জাহান হাওলদান ১৯৮৯ সালের ১ জানুয়ারী যোগদান করেন। দীর্ঘ ৩৬ বছর ৮ মাস শিক্ষকতার বর্ণাঢ্য কর্মজীবন শেষে গতকাল ৩১ আগস্ট ২০২৫ অবসরে চলে যান।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..