1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ডাক্তার উপাধি রক্ষায় বোয়ালমারীতে হোমিও চিকিৎসকদের মানববন্ধন - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

শিরোনাম
জ্বালানি তেলের নতুন দাম কার্যকর ঘোষণা; আজ থেকে শুরু এআই চ্যাটবটে কখনোই যেসব সংবেদনশীল তথ্য শেয়ার করবেন না ঝিনাইদহ মহেশপুরে বজ্রপাতে গৃহবধূ নিহত মেসি ও এএফএ’র বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রতারণা মামলা ঘিরে হাদি হত্যাকাণ্ডে অস্ত্র ব্যবসায়ী হেলাল তিন দিনের রিমান্ডে এপ্রিল নয় মে মাসেও জ্বালানি তেলে কোনো সংকট থাকবে না অন্তর্বর্তী সরকারের সময় মব সহিংসতায় প্রশ্রয় ছিল : ডা. জাহেদ উর রহমান নতুন শ্রমবাজার খুঁজছে সরকার, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে চুক্তির উদ্যোগ বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ২২ সদস্যের স্কোয়াড প্রায় চূড়ান্ত ঘোষণা আনুষ্ঠানিকভাবে পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের

ডাক্তার উপাধি রক্ষায় বোয়ালমারীতে হোমিও চিকিৎসকদের মানববন্ধন

  • সর্বশেষ আপডেট: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১৩৫ বার পঠিত
ডাক্তার উপাধি রক্ষায় হোমিও চিকিৎসকদের মানববন্ধন

মোহাম্মাদ ইমরান, বোয়ালমারী, ফরিদপুর

ফরিদপুরের বোয়ালমারীতে হোমিওপ্যাথিক চিকিৎসকদের নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহারের অধিকার বহাল রাখা, স্বার্থবিরোধী প্রস্তাব প্রত্যাহার করা, হয়রানি ও অসম্মান বন্ধ করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন, ২০২৩ অনুযায়ী হোমিওপ্যাথিক চিকিৎসকদের ‘ডাক্তার’ লেখার আইনগত অধিকার থাকলেও, সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয় জনস্বাস্থ্যের নিরাপত্তার কারণ দেখিয়ে এই পদবি ব্যবহারের বিরুদ্ধে একটি নির্দেশনা জারি করে। এরই প্রতিবাদে এবং নামের আগে ‘ডাক্তার’ লেখার অধিকার বহাল রাখার দাবিতে এই মানববন্ধন পালিত হয়।

শনিবার (৩০ আগস্ট) দুপুর ১২ টায় বোয়ালমারী পৌর সদরের ডা. দিলিপ রায় হোমিওপ্যাথিক কলেজ ও হাসপাতালের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। ডা. দিলিপ রায় হোমিওপ্যাথিক কলেজ শিক্ষক সমিতি, বি.এইচ.এম.এ বোয়ালমারী শাখা এবং রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকবৃন্দ যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।

বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল অ্যাসোসিয়েশন বোয়ালমারী উপজেলা শাখার সভাপতি ডা. আবু মুসা খান বলেন, “শুরু থেকেই আমরা আমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য সংগ্রাম করে আসছি। হোমিওপ্যাথির জনক ডা. হ্যানিম্যান নিজেও এমন সংগ্রাম করে এই চিকিৎসাপদ্ধতিকে প্রতিষ্ঠিত করেছেন। আমাদের ন্যায্য অধিকার না পাওয়া পর্যন্ত আমরা এই সংগ্রাম চালিয়ে যাব।”

ডা. দিলিপ রায় হোমিওপ্যাথিক কলেজের প্রভাষক ডা. মো. রেজাউল করিম বলেন, “হোমিওপ্যাথি বৈষম্যের শিকার। বিএমডিসি তাদের আইন দ্বারা হোমিওপ্যাথি নিয়ন্ত্রণ করতে চায়, যা আমরা মানি না। সংসদে পাশ হওয়া আইনকে উপেক্ষা করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিঠির ওপর ভিত্তি করে আমাদের উপেক্ষা করা হচ্ছে। আমরা আশা করি, হোমিওপ্যাথিক চিকিৎসকদের নামের আগে ‘ডাক্তার’ লেখার ন্যায্য অধিকার দ্রুত ফিরে পাব।”

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল অ্যাসোসিয়েশন বোয়ালমারী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ডা. সঞ্জীব কুমার দাস, আইসিটি সম্পাদক মাওলানা ডা. মো. রফিকুল ইসলাম, বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল অ্যাসোসিয়েশন আলফাডাঙ্গা উপজেলা শাখার সভাপতি ডা. কে এম আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক ডা. চঞ্চল কুমার বিশ্বাস, ডা. দিলীপ রায় হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. প্রণয় কান্তি লস্করসহ কলেজের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..