1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
বিএনপিই হিন্দুদের প্রকৃত বন্ধু - খন্দকার নাসিরুল ইসলাম - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

শিরোনাম
জ্বালানি তেলের নতুন দাম কার্যকর ঘোষণা; আজ থেকে শুরু এআই চ্যাটবটে কখনোই যেসব সংবেদনশীল তথ্য শেয়ার করবেন না ঝিনাইদহ মহেশপুরে বজ্রপাতে গৃহবধূ নিহত মেসি ও এএফএ’র বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রতারণা মামলা ঘিরে হাদি হত্যাকাণ্ডে অস্ত্র ব্যবসায়ী হেলাল তিন দিনের রিমান্ডে এপ্রিল নয় মে মাসেও জ্বালানি তেলে কোনো সংকট থাকবে না অন্তর্বর্তী সরকারের সময় মব সহিংসতায় প্রশ্রয় ছিল : ডা. জাহেদ উর রহমান নতুন শ্রমবাজার খুঁজছে সরকার, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে চুক্তির উদ্যোগ বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ২২ সদস্যের স্কোয়াড প্রায় চূড়ান্ত ঘোষণা আনুষ্ঠানিকভাবে পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের

বিএনপিই হিন্দুদের প্রকৃত বন্ধু – খন্দকার নাসিরুল ইসলাম

  • সর্বশেষ আপডেট: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১১৩ বার পঠিত
হিন্দু সম্প্রদায়ের পাশে দাঁড়াতে বিএনপির অঙ্গীকার পুনর্ব্যক্ত

মোহাম্মাদ ইমরান, বোয়ালমারী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়ন বিএনপির উদ্যোগে শুক্রবার (২৯ আগস্ট) বিকেল ৩টায় ইছাখালী স্কুল মাঠ প্রাঙ্গণে এক জনসভা অনুষ্ঠিত হয়।

সভার প্রধান অতিথির বক্তব্যে ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম বলেন, “বিএনপিই হিন্দু সম্প্রদায়ের প্রকৃত বন্ধু। বিএনপি সবসময় হিন্দুদের দুঃখে-কষ্টে পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। গত ১৭ বছরে ফ্যাসিস্ট হাসিনা হিন্দুদের ব্যবহার করে রাজনীতি করেছে, কিন্তু অসময়ে তাদের বিপদে ফেলে পালিয়েছে।”

তিনি আরো বলেন, “ইতিমধ্যেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হয়ে গেছে। এই মুহূর্তে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করে তুলতে হবে। আমাদের সম্মিলিত প্রচেষ্টাই পারে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে।”

জনসভায় সভাপতিত্ব করেন ময়না ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ দেলোয়ার হোসেন (হেলিম)। প্রধান বক্তা ছিলেন বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সিরাজুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালমারী পৌর বিএনপির সাবেক সভাপতি শেখ আফছার উদ্দিন, সাবেক সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান, উপজেলা কৃষকদলের সভাপতি মো. লুৎফর রহমান, ময়না ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মশিউল আজম মৃধা, ইউনিয়ন বিএনপির উপদেষ্টা সামছুল হক মৃধা, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক সঞ্চয় কুমার সাহা, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. নাছির মোল্লা, সহ-সম্পাদক আমিনুল ইসলাম (বাবলু) এবং ইউনিয়ন কৃষকদলের সভাপতি সোহরাব হোসেন মৃধা, উপজেলা যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম সম্রাট, পৌর সদস্য সচিব আল আমিন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব বায়েজিদ খান রাব্বি প্রমুখ।

উক্ত জনসভাটি সঞ্চালনা করেন ময়না ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ (বাবলু)। এছাড়াও স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..